ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা
হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…
মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা হঠাৎ করেই পাঁচ বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। নিউইয়র্কে একমাত্র মেয়েকে নিয়ে শুরু করেছিলেন নতুন জীবন। সেখানে গিয়েই পরিচয় ও প্রেম হয় এক মার্কিন নাগরিকের সঙ্গে, পরে বিয়েও করেন। তবে এতদিন সেই সম্পর্ককে গোপনই রেখেছিলেন পিয়া। অবশেষে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামীর সঙ্গে একাধিক স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করে তাকে আনলেন সকলের সামনে।
এ বছরের এপ্রিলেই এক সাক্ষাৎকারে পিয়া জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে স্বামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করবেন। কিন্তু অপেক্ষা আর না বাড়িয়ে গত ২৬ জুন সেরে ফেলেছেন বিয়ের আনুষ্ঠানিকতা—এ তথ্যও মিলেছে তার ইনস্টাগ্রাম থেকে।
তবে পিয়া তার স্বামীর নাম-পরিচয় গোপন রেখেছেন। বলেছেন, ব্যক্তিগত কারণে তিনি স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না। তা সত্ত্বেও স্বামীর সঙ্গে পোস্ট করা ছবিগুলোতে ইতোমধ্যেই ১৪ হাজারের বেশি রিঅ্যাকশন ও অর্ধশতাধিক শুভেচ্ছাবাণী এসেছে।
পিয়া বিপাশার ক্যারিয়ার শুরু হয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এরপর তিনি বিজ্ঞাপনে কাজ শুরু করেন এবং দ্রুতই ছোট পর্দায় জনপ্রিয়তা পান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au