বিনোদন

পোশাকের উপর অন্তর্বাস, ফের কটাক্ষের মুখে নেহা কক্কর

  • 4:58 am - July 09, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

বলিউড সংগীতশিল্পী নেহা কক্কর। তার নামের সঙ্গে ট্রল, বিতর্ক, সমালোচনা যেন লেগেই থাকে। সম্প্রতি দেশের বাহিরে শো করতে গিয়ে মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল এ জনপ্রিয় সংগীতশিল্পীকে। সঠিক সময়ে শোতে না পৌঁছাতে পেরে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। আর এবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেলেন ‘উদ্ভট’ ফ্যাশন সেন্সের জন্য।

সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ভেরিফায়েড অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেন নেহা কক্কর। এরপরেই কটাক্ষের শিকার হন তিনি। মূলত পোশাকের জন্যই এবার সমালোচনার মুখে এ সংগীত শিল্পী।

ওই ছবিতে নেহাকে হাতে লাবুবু ডল নিয়ে থাকতে দেখা যায়। তার পরনে সাদা ক্রপ টপ। তার উপরে নীল অন্তর্বাস। এখানেই শেষ নয়। পরনে ট্র্যাক প্যান্টের ভেতর থেকে কোমর পর্যন্ত উঁকি দিচ্ছে রং মেলানো জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা আর মুখে হাসি। আর সেটা দেখেই নেটিজেনরা কঠোর সমালোচনায় মেতে উঠলেন।

ওই ছবির ক্যাপশনে নেহা লেখেন, ‘লাবুবু নিয়ে সাউন্ড চেক দিচ্ছি। বেঙ্গালুরুর নিউ হরিজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে হতে যাওয়া রাতের শোর জন্য খুবই মুখিয়ে আছি।’

ইতিমধ্যে নেহার ওই পোস্টে চার লাখেরও বেশি লাইক পড়েছে। কমেন্ট পড়েছে প্রায় পাঁচ হাজার।

নেহাকে এমন পোশাকে দেখে সবার জিজ্ঞাসা, ‘অন্তর্বাসই যদি দেখাতে হবে, তাহলে আর পোশাক পরা কেন? শুধু অন্তর্বাস পরেই তো রাস্তায় বের হতে পারতেন!’ এককথায়, ফ্যাশন বিভ্রাটের জেরে নেহা কক্কর বর্তমানে বিতর্কের শিরোনামে রয়েছেন।

ছড়িয়ে পড়া ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ‘ভীষণ খেলো পোশাক, ছি!’ কারও প্রশ্ন, ‘এ কোন দুনিয়ার পোশাক?’ কেউ বলছেন, ‘ও কি কোনোদিন ঠিকঠাক কোনো কাজ করেছেন!’ কারো মতে, ‘তাকে এত ট্রোল করবেন না, আবার কখন কেঁদে ফেলবে!’ আবার নেহার পাশে দাঁড়িয়ে কারো মত, ‘উনি জানেন কী পরে বেরিয়েছেন। তার যেটা ভালো লেগেছে, সেটাই করেছেন।’

অনেক নেটিজেন আবার নেহার পোশাককে সুপাম্যানের পোশাকের সঙ্গে মিলিয়েছেন। বলছেন, ‘লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস পরেছেন!’

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au