বিনোদন

সালমান কি অবশেষে ঘর বাঁধার ইঙ্গিত দিলেন?

  • 9:10 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

বয়স ৫৯ তো কী হয়েছে। এই বয়সে বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান; তা-ও আবার সামাজিক মাধ্যমে। একদিন তিনিও শ্রেষ্ঠ স্বামী ও সেরা বাবা হবেন বলে রীতিমতো ঘোষণা দিয়ে জানান ভাইজান।

অথচ মাসখানেক আগে কপিল শর্মার কমেডি শোর নতুন পর্বে এসে সালমান খান দাবি করেছিলেন, এখন সামান্য কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। ফলে ধুমধাম করে বিয়ে করবেন, আবার বিচ্ছেদের পর মোটা টাকা ক্ষতিপূরণও দেবেন— এত ঝক্কি তিনি বইতে পারবেন না।

আজ বুধবার (৯ জুলাই) সালমান খানের  ভগ্নিপতি পরিচালক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। শুভেচ্ছা জানাতে বোন অলভিরা খানের কাঁধে মাথা রেখে অতুল নিশ্চিন্তে ঘুমোচ্ছেন—এমন একটি ছবি বেছে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ভাইজান।

বিবরণীতে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রসিকতা করেছেন, শুভ জন্মদিন অতুল। আমার ‘বিল’ মানে (ব্রাদার-ইন-ল) ভগ্নিপতি। আমার বোনকে যত্নে রেখেছ। তার জন্য ধন্যবাদ। আমিও তোমায় ভালোবাসি। তুমি শ্রেষ্ঠ স্বামী, সেরা বাবা। এরপরেই সেই সাড়া ফেলে দেওয়া বার্তা দিয়েছেন সালমান খান— একদিন আমিও তোমার মতোই যথার্থ পুরুষ হয়ে উঠব।

ব্যস! এই একটি কথা আরব সাগরের পানির ঢেউ তোলার পক্ষে যথেষ্ট। সালমান বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন— এ বার্তা প্রকাশ্যে আসতেই কোমর বেঁধেছে বলিউড। যেন অভিনেতার পছন্দের পাত্রী খুঁজে এনে চার হাত এক করতে পারলেই বাজিমাত।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au