বিনোদন

আসছে এআই দিয়ে নির্মিত ৩০ পর্বের সিরিজ ‘ক্যাট বিগি’

  • 9:15 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার

কোরিয়ান বিনোদন ইন্ডাস্ট্রির ‘পাওয়ার হাউস’ নামে পরিচিত প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিজে ইএনএম’ নতুন একটি অ্যানিমেশন সিরিজ বানিয়েছে। ‘ক্যাট বিগি’ নামের ওই সিরিজটি পুরোটাই বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে।

ভ্যারাইটি লিখেছে ‘ক্যাট বিগির’ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে কদিন আগে। ‘সিজে ইএনএম’ বলছে, তাদের প্রতিষ্ঠান থেকে এআই দিয়ে তৈরি করা এটাই প্রথম কোনো অ্যানিমেশন সিরিজ আসছে। প্রতিষ্ঠার ৩০ বছর উদযাপন করতে চলা ‘সিজে ইএনএম’ আলোচনায় আসে অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমা দিয়ে।

প্রতিষ্ঠানের ৩০ বছর পূর্তিতে ‘সিজে ইএনএম’ ‘কোরিয়ান কনটেন্ট মিটস এআই: হাউ এআই টেকনোলজি ইজ ট্রান্সফরমিং দ্য ফিউচার অব দ্য কনটেন্ট ইন্ডাস্ট্রি’ শিরোনামে আলোচনার আয়োজন করে। সেখানে আলোচনার মূল বিষয় ছিল কনটেন্ট তৈরিতে এআই কোনো বিপ্লব ঘটাতে পারে কি না, বা ভবিষ্যৎ এইআই নির্ভর কনটেন্ট কেমন হতে পারে। এছাড়া পরবর্তী সময়ে কীভাবে তারা এআই দিয়ে সিরিজটি তৈরি করেছে, সেটাও আলোচনা করা হয়।

অ্যানিমেশন সিরিজ ‘ক্যাট বিগির’ গল্পে দেখা যাবে, একটি বিড়ালের হঠাৎ করে পরিচয় হয় একটি শিশুর হয়।

পরবর্তীতে সেই বিড়াল হয়ে যায় শিশুটির বাবা। বাবা বনে যাওয়া বিড়ালকে নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

সিরিজটি বানাতে ৬ জন বিশেষজ্ঞ কাজ করেছেন। সিজে ইএনএমের এআই বিজনেস অ্যান্ড প্রোডাকশনের প্রধান বায়েক ইউং-জাং ভ্যারাইটিকে বলেন, “এমনও হয়, ৫ মিনিটের একটি থ্রিডি অ্যানিমেশন তৈরির জন্য কখনো তিন থেকে চার মাস সময় পর্যন্ত লাগতে পারে।”

‘ক্যাট বিগি’ তৈরির মূল চ্যালেঞ্জ ছিল অ্যানিমেশন চরিত্রের গতি নিয়ন্ত্রণ করা। সিরিজের কাজটি সম্পূর্ণ করতে ৫ মাস সময় লেগেছে। সিরিজটি সাজানো হয়েছে ৩০টি পর্বে। প্রতি পর্বের ব্যাপ্তি ২ মিনিট। সিরিজটি আন্তর্জাতিক দর্শকদের জন্য মুক্তি পাবে চলতি মাসে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au