বিনোদন

সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

  • 9:22 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

সময়টা দারুণ যাচ্ছে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের। কিছুদিনের মধ্যে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং শুরু করবেন তিনি। এরই মধ্যে ব্যক্তিগত জীবনের সুখবর দিলেন এই অভিনেতা। তা হল বিয়ের প্রায় চার বছর বাবা হতে চলেছেন তিনি। অর্থাৎ মা হচ্ছেন অভিনেত্রী পত্রলেখা পাল।

বুধবার সামাজিকমাধ্যমে বাবা হওয়ার সুখবর জানিয়েছেন রাজকুমার নিজে।  জানিয়ে দিলেন, শিগগিরই তাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘উচ্ছ্বসিত’। এর সঙ্গে যুক্ত করেছেন দুইটি লাল হার্ট।

তারকা জুটির বাবা-মা হওয়ার খবর জানার পর অনুরাগীরাসহ বলিউড তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অবশেষে খবরটা প্রকাশ পেল! এই খবরটা নিজের মধ্যে রাখতে ভীষণ কষ্ট হচ্ছিল। দুইজনকে অভিনন্দন।’

বলে রাখা ভালো, ২০১৪ ‘সিটি লাইট’ ছবিতে জুটি বেঁধেছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই শুরু তারকা জুটির প্রেম কাহিনি। দীর্ঘ ১০ বছর প্রেমের পর বিয়ে করেন তারা। তবে দীর্ঘদিন তাঁদের প্রেমের কথা গোপন রেখেছিলেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au