বিশ্ব

কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • 6:42 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল; ছবি: এএফপি

মেলবোর্ন, ১২ জুলাই-

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের জনগণের ওপর নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিউবা সরকারের ওপর চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া একের পর এক পদক্ষেপের সর্বশেষ সংযোজন এটি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কিউবার প্রেসিডেন্টসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ দিচ্ছে। এই ঘোষণা এসেছে কিউবায় ২০২১ সালের ঐতিহাসিক সরকারবিরোধী আন্দোলনের চার বছর পূর্তির দিনে।

২০২১ সালের জুলাইয়ে হাজার হাজার মানুষ কিউবার রাস্তায় নেমে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি এবং অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এটিকে কিউবার ইতিহাসের অন্যতম বৃহত্তম বিক্ষোভ হিসেবে ধরা হয়। সেই আন্দোলনে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল, একজন প্রাণ হারিয়েছিলেন এবং আরও অনেকে আহত হয়েছিলেন। এটি ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে হওয়া কমিউনিস্ট বিপ্লবের পর সবচেয়ে বড় আন্দোলন বলে বিবেচিত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিউবা সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞার তালিকায় কিউবার প্রতিরক্ষামন্ত্রী আলভারো লোপেজ মিয়েরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাসের নামও রয়েছে। সেই সঙ্গে কিউবার বিচার বিভাগ ও কারাগারের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, যাদের বিরুদ্ধে ২০২১ সালের বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষকে অন্যায়ভাবে আটক ও নির্যাতনের অভিযোগ আছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যখন কিউবার সাধারণ মানুষ খাবার, পানি, ওষুধ ও বিদ্যুৎ–সংকটে ভুগছে, তখন দেশটির সরকার বিপুল অর্থ ব্যয় করছে নিজেদের নিরাপত্তা ও ক্ষমতা টিকিয়ে রাখতে।

এর জবাবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো কিউবার জনগণ বা দেশটির নেতৃত্বের মনোবল ভাঙতে পারবে না।

এর আগে, চলতি বছরের মে মাসে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় হাভানায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে তলব করে। কিউবার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপ’-এর প্রতিবাদ জানাতেই তাকে তলব করা হয়েছিল।

উল্লেখযোগ্য যে, ছয় দশকেরও বেশি সময় ধরে কিউবার ওপর বাণিজ্যিক অবরোধ চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া কিউবার ভিন্নমতাবলম্বী নেতা হোসে ড্যানিয়েল ফেরেরকে নির্যাতনের অভিযোগও তোলেন মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে ফেরের জীবিত থাকার প্রমাণ এবং সব রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি করছে।

যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, ২০২১ সালের জুলাইয়ে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এখনো প্রায় ৭০০ জন মানুষ কিউবার কারাগারে বন্দী আছেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই সংখ্যা ৩৬০ থেকে ৪২০–এর মধ্যে হতে পারে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au