কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে
অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…
ঢাকা, ১৫ জুলাই-
প্রবাসে থাকা বাংলাদেশিদের জন্য নতুন সুখবর দিল নির্বাচন কমিশন (ইসি)। যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ইসি। মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য জানান ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও লস এঞ্জেলেসসহ যেখানে বাংলাদেশের কনস্যুলার অফিস রয়েছে, সেসব জায়গায় ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমোদন পাওয়া গেছে। বিশেষ করে নিউইয়র্কে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস, তাই সেখানে এই কার্যক্রম নিয়ে আগ্রহও বেশি।
যুক্তরাষ্ট্রের বাইরেও ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম চালুর জন্য অনুমতি মিলেছে। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে, প্রশিক্ষণ দেওয়ার জন্য জনবল নির্ধারণ, প্রয়োজনীয় উপকরণ সরবরাহসহ নানা কাজ চলছে বলে জানান হুমায়ুন কবীর।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নয়টি দেশে প্রায় ৪৮ হাজার ৮০ জন প্রবাসী ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ জুলাই যুক্তরাষ্ট্র (লস এঞ্জেলেস), মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যায়। সেই সম্মতিপত্রে বলা হয়, এসব দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও এনআইডি প্রদানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইসিকে নির্দেশনা দেওয়া হলো।
ইসি জানায়, এর আগে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কাজ শুরু হয়েছিল। এখন নতুন করে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় কার্যক্রম শুরু হচ্ছে। তাছাড়া, বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, গ্রিস, স্পেন, জার্মানি, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাসসহ আরও ৩১টি দেশে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব দেশে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম শুরুর সব প্রস্তুতি তাদের রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন মিললেই ধাপে ধাপে কাজ শুরু করা হবে।
সূত্র: বাসস
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au