বাংলাদেশ

গোপালগঞ্জে এখনও থমথমে অবস্থা, বাড়ানো হলো কারফিউ 

  • 7:24 am - July 18, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুলাই-

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সংঘর্ষ ও সহিংসতার পর এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। শহরজুড়ে চলছে কঠোর কারফিউ, রাস্তাঘাট ফাঁকা, অধিকাংশ দোকানপাট বন্ধ। সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত অন্তত ৪৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করে প্রশাসন। পরে ওই দিন সন্ধ্যায় কারফিউর সময়সীমা বাড়ানো হয় এবং জানানো হয়, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সাময়িকভাবে কারফিউ শিথিল করা হয়েছে।

গত বুধবার এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার কংশুর, পৌরপার্ক, জেলা কারাগার চত্বরসহ বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত বলে অভিযোগ এনসিপির। সংঘর্ষের সময় পুলিশের গাড়ি, ইউএনওর গাড়ি, জেলা প্রশাসকের বাসভবন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বর্তমানে শহরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন। খুলনা থেকে আসা নৌবাহিনীর একটি দলও নিরাপত্তায় যুক্ত হয়েছে। শহরের লঞ্চঘাট এলাকায় এখনও ছড়িয়ে আছে আগের দিনের সংঘর্ষের চিহ্ন—ইট-পাটকেল, বাঁশ ও প্রতিবন্ধক সামগ্রী।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

হামলায় নিহত চারজন ছাড়াও আহত হয়েছেন প্রায় ৪৫ জন, যাদের মধ্যে ১০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেও জানা গেছে, শহরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কারফিউর কারণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।

অন্যদিকে, বিডা ও ইউএনডিপির এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং হামলাকারীরা শিগগিরই গ্রেপ্তার হবে।
বর্তমানে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি এবং কারফিউর কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হলেও, প্রশাসনের দাবি—পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au