খেলা

এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় টাইগার যুবাদের

  • 5:02 am - July 20, 2025
  • পঠিত হয়েছে:২৪৪ বার

দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ জুলাই

দ্বিতীয় এক দিনের ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বেনোনিতে ১০৪ রানে স্বাগতিকদের হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৬৫ রান করেন সফরকারীরা। জবাব দিতে নেমে ১৬১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ২২ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

উইলমোর পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে তিন হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ যুবদল। এর মধ্যে ওপেনার জাওয়াদ আবরার ৫৩ বলে ছয়টি ছয় ও একটি চারে ৫৭ রান করেন। অধিনায়ক আজিজুল হাকিম ৯০ বলে ৬৭ এবং রিজান হাসান ৭১ বলে ৫২ রান করেন।

বড় টার্গেটের পিছু ধাওয়া করতে নেমে সফরকারীদের স্পিন ও পেসের যৌথ আক্রমণে ৩০.২ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফাহাদ, আজিজুল ও স্বাধীন দুটি করে উইকেট দখল করেন।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au