খেলা

মেসির গোল মানেই মায়ামির জয়

  • 4:05 pm - July 20, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার

জয়ে ফিরেছে মেসির মায়ামি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ জুলাই

এফসি সিনসিনাটির বিপক্ষে হারের ধাক্কা যেন বেশিক্ষণ টিকতে দিল না ইন্টার মায়ামি। আগের ম্যাচে ৩-০ গোলে হারলেও পরের ম্যাচেই সেই হতাশা মুছে দিয়েছে লিওনেল মেসির দল। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয়ে আবারও জয়ের রাস্তায় ফিরেছে মায়ামি। সঙ্গে গোলের খাতা খুলেছেন মেসিও। ফিরে পেয়েছেন নিজের ছন্দ, আর দল পেয়েছে দাপুটে আত্মবিশ্বাস।

এই ম্যাচেও দারুণ ফর্মে ছিলেন লিওনেল মেসি। জোড়া গোলের সঙ্গে করেছেন দুটি অ্যাসিস্টও। এর মাধ্যমে সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই একাধিক গোল করার কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন তারকা। দুরন্ত ফর্মে থাকা মেসি যেন গোল মেশিনে পরিণত হয়েছেন। অন্যদিকে নিউ ইয়র্ক রেড বুলস তাদের ঘরের মাঠে টানা জয়ের ধারা ধরে রাখতে ব্যর্থ হলো। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো ইন্টার মায়ামির কাছে পরাজিত হলো তারা।

এদিন ম্যাচের শুরুতেই মায়ামির সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল নিউ ইয়র্ক। ম্যাচের ১৫ মিনিটে গোল করে লিড নিয়েছিল তারা। তখন মায়ামির সমর্থকরা ভেবেছিলেন, হয়তো কোনো অঘটন ঘটতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত মেসির নেতৃত্বে সকল ভয় ও অনিশ্চয়তাকে তাড়িয়ে দিয়ে বড় জয়ই তুলে নিয়েছে মায়ামি। ২৪ মিনিটে মেসির একটি দুর্দান্ত ক্রস থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। এটি স্প্যানিশ তারকার মৌসুমের প্রথম গোল।

২৭ মিনিটে মায়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়। লুইস সুয়ারেজ বল বাড়ান মেসির দিকে। মেসি তা দ্রুত পাঠিয়ে দেন আলবার দিকে, আর আলবা সেটি পাস দেন সেগোভিয়াকে, যিনি সহজেই বল জালে পাঠান।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিউ ইয়র্কের বক্সে বল নিয়ে ঢোকেন রেডন্ডো, কিন্তু শট নিতে পারেননি। তবে সেগোভিয়া দ্রুত বল দখল করে রিবাউন্ড থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন, যা ছিল দলের তৃতীয় গোল। এরপর ৬০ ও ৭৫ মিনিটে দুটি গোল করেন মেসি এবং বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই দুই গোলের মাধ্যমে এমএলএসে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮টিতে। আর মোট ২৭টি গোলের সঙ্গে সরাসরি জড়িত হন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। নিউ ইয়র্ক পুরো ম্যাচে মোট ৯টি শট নিলেও অন টার্গেট শট ছিল মাত্র ১টি। বিপরীতে মিয়ামি অন টার্গেট শট নিয়েছে ৮টি।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au