খেলা

২০৩১ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটের ফাইনালের ভেন্যু ইংল্যান্ড

  • 5:47 am - July 21, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

আগামী তিন আসর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জুলাই

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মানেই এখন ইংল্যান্ড! এবার আর কোনো জল্পনা নয়, আইসিসি রীতিমতো সিলমোহর দিয়ে জানিয়ে দিলো ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালের ফাইনাল ম্যাচগুলোও বসবে ইংল্যান্ডের মাটিতে।

আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বসেছিল সিঙ্গাপুরে। সেখানেই নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আইসিসি বলেছে, ইংল্যান্ড অতীতের ফাইনালগুলো দারুণ সফলভাবে আয়োজন করেছে। এই ধারাবাহিকতায় পরবর্তী তিনটি ফাইনালের দায়িত্বও তুলে দেওয়া হলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) হাতে।

ইতোমধ্যেই সাউদাম্পটন (২০২১), ওভাল (২০২৩) ও লর্ডস (২০২৫) মিলিয়ে তিনটি চক্রের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। আর এখন সেই ধারা আরও দীর্ঘ হলো ২০৩১ সাল পর্যন্ত।

তবে প্রশ্ন উঠেছে— একই দেশে কেন বারবার? রোহিত শর্মা এবং প্যাট কামিন্সদের মতো শীর্ষ ক্রিকেটাররা ফাইনালের ভেন্যু নিয়ে খোলামেলা আপত্তি জানিয়েছেন। এমনকি বিসিসিআইও নিজ দেশ ভারতে ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। বিশেষ করে ইংল্যান্ডের সুইং সহায়ক পরিবেশ ও অনিশ্চিত আবহাওয়া নিয়ে সমালোচনার ঝড় ওঠে প্রতিবারই।

রোহিত শর্মা ২০২৩ সালের ফাইনাল হারের পর সোজা বলেছিলেন, “ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ অন্য দেশে আয়োজন করলে আরও ভারসাম্য রক্ষা করা যেত।

তবে আইসিসির সিদ্ধান্তে আপাতত পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই। বৃষ্টি ও সুইংয়ের শহর লন্ডনই রয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদার টেস্ট লড়াইয়ের মঞ্চ।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au