খেলা

বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচ বিলম্ব হওয়ায় জরিমানা বাফুফের

  • 5:55 am - July 21, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

জরিমানা গুনতে হচ্ছে বাফুফের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জুলাই

বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ১০ জুনের হাইভোল্টেজ ম্যাচে সময়মতো দ্বিতীয়ার্ধ শুরু না হওয়ায় জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার জাতীয় স্টেডিয়ামে, যা ছিল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের অংশ।

এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির পক্ষ থেকে জানানো হয়, ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে দুই মিনিট দেরি হয় বাফুফের প্রতিনিধি দলের অসাবধানতার কারণে। এই ঘটনায় ফেডারেশনকে ১,৫০০ মার্কিন ডলার (প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা) জরিমানা গুনতে হবে।

এছাড়া, ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা যাতে পুনরায় না ঘটে, সেজন্য বাফুফেকে কড়া সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি।
পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে বলে জানানো হয়।

এএফসির ডিসিপ্লিনারি কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয় ১৭ জুলাই। ওই সভায় শুধু বাংলাদেশ নয়, আরও কয়েকটি দেশ যেমন মিয়ানমার, পাকিস্তান ও কিরগিজস্তানকেও বিভিন্ন কারণে জরিমানা করা হয়েছে।
বাফুফেকে ৩০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au