খেলা

অভিষিক্ত মিচেল ওয়েনের ব্যাটে চড়েই ওয়েস্ট ইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া

  • 6:19 pm - July 21, 2025
  • পঠিত হয়েছে:১৭৫ বার

ক্যারিবিয়দের বিপক্ষে অজিদের জয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জুলাই

নড়বড়ে অবস্থায় দল, একদিকে অভিষিক্ত ব্যাটার, অন্যদিকে দলে জায়গা পোক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন আরেকজন। সেই চাপে চোখ রাঙাতে আসেননি, বরং আক্রমণই তাদের অস্ত্র।

ক্যারিবীয় বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে দুর্দান্ত এক জুটি গড়ে জয়ের পথ দেখান মিচেল ওয়েন ও ক্যামেরন গ্রিন।
জ্যামাইকায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৮৯ রান।

একসময় দুইশ ছাড়ানোর পথে থাকলেও শেষ ৩০ রানে হারায় ৬ উইকেট। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও গ্রিন ও ওয়েনের জুটি দলকে ম্যাচে ফেরায়।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ উইকেটের জয়ে এগিয়ে রইল অস্ট্রেলিয়া।
২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার ওয়েন আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলেন ছক্কায়।

তিন ওভারের মধ্যেই মারেন পাঁচ ছক্কা। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৫০ রান। চার একটিও না, ছক্কা ছয়টি! একই সঙ্গে অভিষেকে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ছুঁয়ে ফেলেন ডেভিড ওয়ার্নারকে।

গ্রিন করেন ২৬ বলে ৫১ রান। দুজনের ৪০ বলে ৮০ রানের জুটিই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। ওয়েন ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন অভিষেকেই। স্যাবাইনা পার্কের গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বাবা-মা ও বান্ধবী। অভিষেককে রঙিন করে তোলে সেই আবহও।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ফিফটি আসে শাই হোপ (৩৯ বলে ৫৫) ও রোস্টন চেইসের (৩২ বলে ৬০) ব্যাটে। তবে শেষ দিকে শন অ্যাবট, বেন ডোয়ার্শিস ও ন্যাথান এলিসদের বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ানদের ইনিংস।

জয়ের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ার টপ অর্ডার শুরুতে ব্যর্থ হয়। ম্যাক্সওয়েল (১০), মার্শ (২৪), ইংলিস (১৮), ম্যাকগার্ক (২) কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে ওয়েন-গ্রিন জুটিতে ম্যাচের চিত্রই বদলে যায়।

শেষ দিকে কুপার কনোলিও দারুণ ফিনিশিংয়ে খেলেন গুরুত্বপূর্ণ ক্যামিও। ২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী বুধবার, মেলবোর্ন সময় দুপুর ১২টায়। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন আন্দ্রে রাসেল।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au