খেলা

এক ম্যাচ পরই বাইরের খাবার নিষিদ্ধ করেছে বিসিবি

  • 5:28 am - July 22, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার

গ্যালারিতে নিষিদ্ধ বাইরের খাবার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জুলাই

বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশের সুযোগ পেয়েছিলেন দর্শকরা। কিন্তু চরম অব্যবস্থাপনা ও স্টেডিয়ামের পরিবেশ পরিচ্ছন্নতা নষ্ট হয়েছে। যা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্টদের।

এ জন্য এক ম্যাচ পরই স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি অবশ্য নিরাপত্তা ইস্যুকে সামনে আনছে, ‘‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’’

রবিবার প্রথম টি-টোয়েন্টিতে মাঠে আসা দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল অন্যরকম। এমনিতেই লম্বা সময় পর মিরপুরে খেলা, তার ওপর নিজের পছন্দমত খাবার নিয়ে মাঠে প্রবেশের সুযোগ তাদের জন্য ছিল বাড়তি পাওয়া।

মাঠে প্রবেশের সময় দেখা গেছে শুকনো খাবার, চিপস চানাচুর, বাসায় রান্না করা খাবার নিয়ে আসতে। বাইরের বোতল নিয়েও মাঠে প্রবেশ করতে পেরেছেন তারা। কিন্তু বোতল দেওয়া হয় ক্যাপ খুলে। তা নিয়েও তেমন অভিযোগ ছিল না। কেননা আগে এক গ্লাস পানির দাম ২০ টাকা। এক লিটার পানি ২০০ টাকায় বিক্রি হয়েছে৷

খেলার পর দেখা গেছে স্টেডিয়ামের গ্যালারি স্বাভাবিকের তুলনায় বেশি অপরিচ্ছন্ন। বাদামের খোসা, চিপস ও চানাচুরের প্যাকেট, পরিত্যক্ত খাবার ছড়ানো ছিটানো৷ সেসব পরিষ্কার করতে করতে গভীর রাত হয়ে যায় পরিছন্নতাকর্মীদের৷

এসব চিন্তা করেই সঙ্গে নিরাপত্তা ইস্যুটিকে বড় করে দেখে আগামীকাল থেকে মাঠে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au