খেলা

উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় শোক প্রকাশ বিসিবি ও বাফুফের

  • 5:45 am - July 22, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার

শোক জানিয়েছে বিসিবি ও বাফুফে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জুলাই

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। মর্মান্তিক এ দুর্ঘটনায় দেশের শীর্ষ ক্রীড়া সংগঠনগুলো একে একে গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এক শোকবার্তায় জানান, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা অত্যন্ত শোকাহত। নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রতিও আমাদের সহানুভূতি রইল।

এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এক বিবৃতিতে গভীর শোক জানায়। বিসিবির পক্ষ থেকে বলা হয়, ‘মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এ ছাড়া বাংলাদেশ কাবাডি ফেডারেশনও শিক্ষার্থীদের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের শোকবার্তায় বলা হয়, ‘ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবান প্রাণ ঝরে যাওয়া আমাদের ব্যথিত করেছে। তরুণ শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

সামাজিক মাধ্যমে ক্রীড়া সংশ্লিষ্ট বহু ব্যক্তি ও সংগঠনও শোক প্রকাশে শামিল হয়েছেন। এই দুর্ঘটনা ক্রীড়াঙ্গনের বাইরেও এক গভীর জাতীয় বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au