সর্বশেষ

গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ২১৬ অভিবাসনপ্রত্যাশী আটক

  • 7:38 am - July 22, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
এই অভিবাসীদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হবে; ছবিঃ ইনফোমাইগ্রেন্টস

মেলবোর্ন, ২২ জুলাই-

লিবিয়া উপকূল থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানো ২১৬ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এই অভিবাসীদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস।

এথেন্স কর্তৃপক্ষ বলেছে, দেশটির ক্রিট ও গাভদোস দ্বীপে আসা মোট ২১৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট অভিবাসনপ্রত্যাশীদের সবাই লিবিয়া থেকে যাত্রা করেছিলেন বলে নিশ্চিত করেছে হেলেনিক কোস্ট গার্ড।

গ্রিক কোস্টগার্ড ও কিছু বাণিজ্যিক জাহাজ এই অভিযান পরিচালনা করেছে। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং মিসরসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, লিবিয়া থেকে অনিয়মিতভাবে যারা গ্রিসে প্রবেশ করেছেন, তারা কেউ আশ্রয়ের আবেদন করতে পারবেন না।

তিনি বলেন, উদ্ধারকৃত অভিবাসীদের কোনও অভ্যর্থনা শিবিরে নেওয়া হবে না। বরং পুলিশি হেফাজতে রেখে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গ্রিস সরকার উত্তর আফ্রিকা থেকে আগত অভিবাসীদের জন্য সাময়িকভাবে আশ্রয় আবেদন গ্রহণ বন্ধ রেখেছে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানানো হলেও গ্রিস বলছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি এমন যে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।

এর আগে, জুলাইয়ের শুরু থেকে ক্রিট দ্বীপের উপকূলে ২ হাজারের বেশি মানুষ নৌকায় করে পৌঁছেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, পর্যটন মৌসুমে এমন অভিবাসন প্রবাহ দ্বীপের নিরাপত্তা ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শনিবারের আগে তিনটি আলাদা দলে বিভক্ত হয়ে আরও ১৯০ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিট দ্বীপের উপকূলে পৌঁছায় এবং তাদেরও আটক করা হয়। আরেকটি দলকে উদ্ধার করা হয় তুরস্কের উপকূলসংলগ্ন আগাথোনিসি দ্বীপের কাছে। সেখানকার ১১ জনের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি।

মন্ত্রী প্লেভরিস ডেইলি মেইলকে বলেছেন, ‌‌যারা নৌকায় করে ইউরোপে প্রবেশ করতে চান, বিশেষ করে বাংলাদেশ, মিসর ও পাকিস্তানের মতো ‘নিরাপদ’ দেশ থেকে তাদের জন্য এখন থেকে আমাদের বার্তা পরিষ্কার। সেটি হচ্ছে, গ্রিস আর কোনও হোটেল নয়। কেউ যদি অবৈধভাবে নৌকায় উঠে এখানে আসেন, তাহলে তাদের জন্য হয় পাঁচ বছরের জেল অথবা ফেরত যাওয়ার টিকিট দেওয়া হবে।

তিনি বলেন, ক্রিটে একটি স্থায়ী আটককেন্দ্র নির্মাণের পরিকল্পনা থাকলেও স্থানীয় জনসাধারণের বিরোধিতার কারণে আপাতত সেটি স্থগিত রাখা হয়েছে। এটির পরিবর্তে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে আটক অভিবাসীদের সেখানে রাখা হবে।

বর্তমানে গ্রিসের অভিবাসন নীতিতে কঠোরতা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও মানবাধিকার সংগঠনগুলো এই ধরনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তবে গ্রিক সরকার বলছে, অর্থনৈতিক অভিবাসীদের ঠেকাতেই এই পদক্ষেপ জরুরি।

সুত্রঃ ইনফোমাইগ্রেন্টস।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au