মতামত

রাগ করো না মা, বাবা আজ ঘুরতে নিয়ে যাবে”—সেই ঘোরা আর হলো না

  • 11:28 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
চিকিৎসাধীন দগ্ধ শিশু এখন হাসপাতালে। মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিক্ষার্থীদের ব্যাগ, জুতা ও পাঠ্যপুস্তক। – বাংলাদেশ প্রতিদিন

মেলবোর্ন ২৩ জুলাই- বেলা আনুমানিক ১টা ৬ মিনিট। ক্লাসরুমে তখনও শেষ ঘণ্টা বাজেনি। হঠাৎ আকাশ ফুঁড়ে বিকট শব্দে ভেঙে পড়ে এক নির্মম ট্র্যাজেডি—বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় রাজধানীর উত্তরায়, মাইলস্টোন কলেজ ভবনের ওপর।

চারিদিকে আগুন, ধোঁয়ার কুন্ডলি আর শিশুদের আর্তচিৎকারে মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভীষিকা। যে স্কুল ছিল নিরাপত্তার প্রতীক, তা রূপ নেয় ধ্বংসের কারাগারে।

কে নেবে এর দায়?

কেনো একটি প্রশিক্ষণ বিমান জনবসতিপূর্ণ এমন এলাকায় উড়ছিল? কেনো শিশুবহুল স্কুল ভবনের কাছাকাছি আকাশে চালনা হয় বিপজ্জনক ফ্লাইট ট্রায়াল? শুধু প্রশিক্ষণের নামে কি কোনো জীবন নষ্ট হয়ে যাওয়া উচিত? একটা ভুল সিদ্ধান্ত, অসচেতনতা—আর কত শিশুকে আকাশের তারা বানাবে?

একটি ছোট্ট পরী সকালে বাবার উপর রাগ করেছিল। ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। স্কুলে নামিয়ে দিতে দিতে মা বলেছিলেন, “রাগ করো না মা, বাবা আজ ঘুরতে নিয়ে যাবে। কিন্তু সেই ঘোরা আর হলো না। ফিরলো এক নিথর দগ্ধ দেহ, যাকে চিনতেই পারেননি মা-বাবা।

প্রশাসন বলবে তদন্ত হবে। কিন্তু প্রশ্ন হলো, কাকে দিয়ে হবে এই তদন্ত? কতগুলো শিশু মরলে তারপর ‘ব্ল্যাক বক্স’ নয়, ‘জীবনের মূল্য’ খোঁজা হবে?
কোন আইনে, কোন বিবেচনায়, কোন কারণ দেখিয়ে এমন জনবহুল এলাকায় ফ্লাইট প্রশিক্ষণ চালানো হয়? প্রশিক্ষণ জরুরি—কিন্তু জীবনের চেয়েও বেশি?

যে শিশুকে গরম ভাত ঠান্ডা করে খাওয়ায় মা, বাবা রোদের তাপ টা পর্যন্ত মাথায় লাগতে দেয় না, সন্তানের মাথায় ছাতা হয়ে দাঁড়ায়। চুলার কাছে যেতে দেয় না, সেই শিশুই আজ আগুনে পুড়ে গেছে। এই কি ছিল আমাদের শিক্ষানীতি? এই কি ছিল উন্নয়নের আকাশ ছোঁয়ার গল্প?
একটা পাইলটকে দক্ষ করতে গিয়ে যদি ১০টা শিশু মারা যায়—তাহলে কোন জাতি কিসের গর্ব করে? স্কুল গেটে কান্না, বুক চাপড়ে বাবার চিৎকার—“আমার মেয়েটা কোথায়?” এই কান্না কি কারো কানে পৌঁছায়? এই বেদনার কি কোনো ফাইল নড়বে সরকারি টেবিলে?

প্রশাসন তদন্ত কমিটি গঠন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে—তদন্ত হবে, তারপর? ফলাফল কী হবে? শিশুরা কি ফিরে আসবে?
শুধু রিপোর্ট, কাগজ আর নীরব সমাধি—এই কি সমাধান?

শেষ প্রশ্ন-
আর কত প্রভাত শুরু হবে প্রিয়জন হারানোর আহাজারি দিয়ে? আর কত শিশু স্কুল থেকে ফিরে আসবে না মার কোলে, বাবার বুকে? আর কত বাবা-মা অপেক্ষা করবে খালি হাতে? এই রাষ্ট্র কি জবাব দেবে? নাকি সময়ের ধুলোয় চাপা পড়ে যাবে এই ব্যথাও?

★★মা হয়ে আজ প্রশ্ন রাখলাম। বলতে পারেন খোলা চিঠি লিখলাম। আর নেয়া যাচ্ছে না শরীর টা নিথর হয়ে যাচ্ছে।

মাধবী চক্রবর্তী, ঢাকা

কন্টেন্ট ক্রিয়েটর ও লেখক

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au