সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস
সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…
শেষ টি টোয়েন্টিতে ৭৪ রানে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ২৫ জুলাই
সিরিজের তৃতীয় টি টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে হার বাংলাদেশের। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৯ রান করে পাকিস্তান। জবাবে ১০৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। ৪১ বলে ৬৩ রান করে ম্যাচ সেরা হয়েছে সাহিবজাদা ফারহান। সিরিজ সেরা জাকের আলী অনিক।
এক ধাপ দূরেই ছিল বাংলাওয়াশ। কিন্তু মিরপুরে এসে যেন থেমে গেলো টাইগারদের ঝড়। লাহোরের প্রতিশোধ নেওয়া হলো না,
শেষ ম্যাচে হোঁচট সিরিজ জয়ের আনন্দেও রইলো অপূর্ণতার হালকা ক্ষত।
দিনভর পিচকে দোষারোপের সুযোগ ছিল না উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য স্বর্গ। তবু, ২২ গজে দাঁড়ানোর আগেই হেলে পড়লেন একের পর এক ব্যাটার। থিতু হতে পারলেন না কেউই।
৫ পরিবর্তন জয়ী কম্বিনেশন ভেঙে এল পরীক্ষা-নিরীক্ষা।
আর সেটাই যেন ডেকে আনলো বিপর্যয়।
তানজিদ, নাঈম, জাকের ব্যর্থতার তালিকায় নতুন তিন নাম। নিম্নতম স্কোরের শঙ্কাও উঁকি দিচ্ছিল একসময়। শেষ দিকে সাইফউদ্দিন এসে রক্ষা করলেন সম্মানও। দলকে পৌঁছে দিলেন তিন অঙ্কে।
পাকিস্তানের গল্পটা একেবারেই আলাদা। সুযোগ পেয়ে সাহিবজাদা ফারহান দেখালেন ঝলক।
ফারহানকে নাসুম থামালেও থামেনি রানঝড়। হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজ নিশ্চিত করেন জয়ের পথ। বাংলাদেশ হারে ৭৪ রানে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au