সর্বশেষ

মারা গেলেন ডাব্লিউডাব্লিউই তারকা হাল্ক হোগান

  • 5:20 am - July 25, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

৭১ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়লেন হাল্ক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জুলাই

প্রয়াত হলেন ডব্লিউডব্লিউই তারকা হাল্ক হোগান। ৭১ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। ফ্লরিডার বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছে হোগান। তাঁর পরিবারের লোকেরা ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চান। জরুরি পরিষেবাও তাঁর প্রাণ বাঁচাতে পারেনি।

গত মাস থেকে অসুস্থ ছিলেন হোগান। বেশ কয়েক বার তাঁর অস্ত্রোপচার হয়েছিল। শোনা গিয়েছিল, অস্ত্রোপচারের পর থেকে কোমায় রয়েছেন তিনি। কিন্তু তাঁর স্ত্রী সেই খবর গুজব বলে উড়িয়ে দেন। তার পরেই তাঁর মৃত্যুর খবর পাওয়া গেল।

ডব্লিউডব্লিউই-কে জনপ্রিয় করার নেপথ্যে বড় ভূমিকা ছিল হোগানের। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে পেশাদার কুস্তিতে সবচেয়ে বড় তারকা ছিলেন তিনি। হোগানের অবতার বাকিদের থেকে আলাদা ছিল। তাঁর চওড়া গোঁফ ও পেশিবহুল শরীর দৃষ্টি আকর্ষণ করত। প্রথম ন’বারের রেসলমেনিয়াতে আট বারই তিন ছিলেন প্রধান আকর্ষণ। ছ’বারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হোগান তাঁর বাচনভঙ্গির জন্যও জনপ্রিয় ছিলেন

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au