ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ৩০ জুলাই- জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের গোলাবর্ষণে অনাথ হয়ে পড়া ২২ শিশুর শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ভারতের কংগ্রেস নেতা এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। পাকিস্তান ও ভারতীয় বাহিনীর মধ্যে চলমান ‘অপারেশন সিন্দুর’-এর সময় এই শিশুরা বাবা-মাকে হারায়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এসব শিশুর স্নাতক পর্যন্ত শিক্ষার যাবতীয় খরচ ব্যক্তিগতভাবে বহন করবেন রাহুল গান্ধী। জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কাররা বলেন, “এই সপ্তাহেই শিক্ষার্থীদের সহায়তা হিসেবে প্রথম ধাপের অর্থ ছাড় করা হবে, যাতে তারা পড়াশোনা অব্যাহত রাখতে পারে।”
এর আগে গত মে মাসে পুঞ্চ সফরের সময় রাহুল গান্ধী স্থানীয় কংগ্রেস নেতাদের নির্দেশ দিয়েছিলেন, যেন পাকিস্তানি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত শিশুদের একটি তালিকা তৈরি করা হয়। পরে সরকারি নথি যাচাই ও মাঠপর্যায়ের সমীক্ষার মাধ্যমে ২২ জন শিশুর নাম চূড়ান্ত করা হয়।
সফরের সময় রাহুল গান্ধী ক্রিস্ট পাবলিক স্কুল পরিদর্শন করেন এবং সেখানে পড়ুয়া শিশুদের সঙ্গে দেখা করেন। তিনি কথা বলেন উর্বা ফাতিমা ও জাইন আলীর সহপাঠীদের সঙ্গে, যাদের পরিবারের সদস্যরা পাকিস্তানি গোলার আঘাতে নিহত হয়েছেন।
শিশুদের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, “আমি তোমাদের নিয়ে গর্বিত। তোমরা তোমাদের প্রিয় বন্ধুকে হারিয়েছ, এটা খুব কষ্টের। এখন হয়তো তোমরা কিছুটা ভয় পাচ্ছ, কিন্তু ভয় পেও না। সবকিছু ঠিক হয়ে যাবে। মন দিয়ে পড়াশোনা করো, খেলাধুলা করো এবং বন্ধু বানাও।”
রাহুল গান্ধীর এই মানবিক পদক্ষেপ রাজনৈতিক মহলে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক নেতাদের সামাজিক দায়িত্ব পালনের একটি উদাহরণ হিসেবে দেখছেন।
সুত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au