ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা
হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…
‘সাইয়ারা’ যখন একের পর এক দর্শকের মন জয় করছে, বিশেষ করে জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের মধ্যে ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে ওঠেছে, তখনই এই সিনেমার জনপ্রিয়তা নিয়ে নিজের মতামত জানালেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে আমির বলেন, ‘সাইয়ারা’-এর সাফল্যের পেছনে রয়েছে প্রজন্মভিত্তিক রুচির পরিবর্তন আর গল্প বলার ভিন্ন ধারা।
আমির খান বলেন, ‘‘প্রতিটি প্রজন্মেরই ভিন্ন ভিন্ন পছন্দ থাকে।
আমির খান আরো জানান, তিনি এমন সিনেমা বানাতে চান যা একধরনের দর্শকের জন্য নয়, বরং সব বয়স ও বিভিন্ন রুচির মানুষের জন্য। তিনি বলেন, ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারলে তিনি সৃষ্টিশীলতার স্বাধীনতা পান এবং নানা শ্রেণির দর্শকের কাছে পৌঁছাতে পারেন।
আমিরের এই মন্তব্যের ঠিক আগে তাঁর প্রযোজনা সংস্থা বক্স অফিসে ‘সাইয়ারা’-এর সাফল্য উদযাপন করে এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে সিনেমার দুই নবাগত অভিনয়শিল্পী আহান পাণ্ডে ও অনিত পাড্ডার অভিনয়ের প্রশংসা করা হয়েছে। সেই সঙ্গে পরিচালক মোহিত সুরিকে ধন্যবাদ জানানো হয়েছে, যিনি নিজের স্বকীয় শৈলী আর আবেগমিশ্রিত গল্প দিয়ে সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। একই সঙ্গে সিনেমার সংগীত ও আবেগের মেলবন্ধন তৈরি করে দর্শকের মনে দাগ কাটায় যশ রাজ ফিল্মসের সাহসী সমর্থনেরও প্রশংসা করা হয়েছে।
প্রেম, সংগীত আর তরুণ তারকাদের অনবদ্য রসায়ন- এই তিনের সমন্বয়েই ‘সাইয়ারা’ জেনারেশন জেড-এর কাছে এক ‘ব্রেকআউট হিট’ হয়ে ওঠেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au