বিনোদন

১০০ কোটির সাম্রাজ্য, ব্যবসায়ও সফল কৃতি স্যানন

  • 8:03 pm - July 31, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। অল্প সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পর্দায়। জায়গা করে নিয়েছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে। তবে অভিনয়ের মঞ্চ পেরিয়ে তিনি এখন একাধারে অভিনেত্রী, উদ্যোক্তা আর প্রযোজকও।

১০০ কোটির বেশি মূল্যের ব্যবসা সাম্রাজ্যের অধিকারী এই অভিনেত্রী। তার স্কিনকেয়ার ব্র্যান্ডটি মাত্র দুই বছরে আয় করেছে ৪০০ কোটি টাকা। এই বছর কৃতি স্যাননের জন্য এটি দ্বৈত উদযাপন। অভিনেত্রী সম্প্রতি ৩৫ বছরে পা দিয়েছেন এবং তার বিউটি ব্র্যান্ড দুই বছরে পরিণত হয়েছে।

এর সঙ্গে, ব্র্যান্ডটি বাজারে ঠিক কতটা ভালো পারফরম করছে তাও প্রকাশ্যে এসেছে। তার প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ শর্মা জানিয়েছেন, দুই বছরে ৪০০ কোটি টাকা আয় করেছে এই ব্র্যান্ড।

ত্বকের যত্নের পাশাপাশি নিজের ফিটনেস অভিজ্ঞতাকেও ব্যবসায় রূপ দিয়েছেন কৃতি। তিনি ২০২২ সালে চালু করেন ‘দ্য ট্রাইব’। মুম্বাইয়ের জুহুতে প্রথম শাখা খোলার পর ২০২৪ সালে বান্দ্রাতেও নতুন স্টুডিও চালু করেন তিনি। সেখান থেকেও আসে মোটা অঙ্কের আয়।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au