বাংলাদেশ

রংপুরে হিন্দুপল্লিতে হামলা: সাংবাদিকদের হুমকি ও গালাগাল দেয়া কিশোরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের দাবি

  • 7:05 am - August 01, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসি মো. আশরাফুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ আগষ্ট- রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর হিন্দুপল্লিতে হামলার ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলামের রূঢ় আচরণ ও হুমকির শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। বুধবার (৩০ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ থানার সামনে প্রথম আলো ও কালবেলার দুই প্রতিবেদককে অকথ্য ভাষায় গালাগাল করেন ওসি, পাশাপাশি উপস্থিত পুলিশ সদস্যদের নির্দেশ দেন, “এই এদের ধরেন তো।”

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওসি আশরাফুল ইসলামের অপসারণ ও বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, নীলফামারী সাংবাদিক ইউনিয়ন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন। তারা বলেন, এ ধরনের আচরণ সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

ঘটনার শিকার রংপুরের কালবেলার প্রতিনিধি রেজওয়ান রনি ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান জানান, গঙ্গাচড়ার হামলার ঘটনার আগে কিশোরগঞ্জের বাংলাবাজারে এক মানববন্ধনে পুলিশের ভূমিকা জানতে চাওয়া হলে ওসি উত্তেজিত হয়ে ওঠেন। প্রথমে তিনি পুরো ঘটনা অস্বীকার করেন, পরে সাংবাদিকদের উসকানিদাতা হিসেবে গালাগাল করেন এবং গ্রেপ্তারের নির্দেশ দেন।

সাংবাদিকদের অভিযোগ, ওসি আশরাফুল বলেন, “উসকানি দিতে আসছে ওরা। সব খবর আছে, উসকানি দিচ্ছেন আপনারা। যোগ্যতা থাকলে ভালো জায়গায় থাকতেন।” এরপর বলেন, “চোখ দিয়ে তাকাচ্ছেন কেন?” এবং নির্দেশ দেন, “এই পুলিশ ডাকেন, ওদের ধরেন। প্ল্যান করছে দুজন, প্রমাণ আছে আমার কাছে।”

পরিস্থিতি শান্ত রাখতে এসআই মহসিন এগিয়ে এলে তাকেও ধমক দেন ওসি। পরে ওই এসআই-ই সাংবাদিকদের থানার ভেতর থেকে নিরাপদে বের করে নিয়ে যান। এরপরও ওসি গালিগালাজ বন্ধ করেননি বলে অভিযোগ।

এ ঘটনায় সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন একযোগে প্রতিবাদ জানিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, সম্পাদক ও পেশাজীবীরাও এর নিন্দা জানান। তারা এটিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক অভিযোগ করে বলেন, ওসি আশরাফুল ইসলাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছেন এবং সাংবাদিক নির্যাতনের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছেন। তিনি আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওসির অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ওসি আশরাফুল ইসলাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে বলেন, “আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না। চাকরি গেলে চাকরি করব না। সাংবাদিক হোক, রাজনীতিবিদ হোক, ফাইজলামো করলে পিটিয়ে সোজা করে দেব।”

ঘটনার ভিডিও ও অডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদপত্র ও সাংবাদিক সংগঠনগুলো বলছে, এই ধরনের মনোভাব শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, তা গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা।
তারা অনতিবিলম্বে অভিযুক্ত ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au