ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা
মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…
মেলবোর্ন, ১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন। ধারাবাহিকভাবে বাণিজ্য ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে জানিয়ে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।
নতুন আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো অসম, সেসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত (মূল্যভিত্তিক) শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোর ওপর শুল্ক হারের একটি নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে।
যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে, তাদের জন্য কিছু ছাড় থাকছে, তবে তারা চুক্তি সম্পন্ন না করা পর্যন্ত পূর্ববর্তী শুল্কই কার্যকর থাকবে।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে নতুন এ নির্বাহী আদেশ অনুসারে কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে, তার একটি তালিকা দেওয়া হয়েছে। তালিকা অনুসারে দেখে নেওয়া যাক কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে।
বাংলাদেশ ২০%
আফগানিস্তান ১৫%
আলজেরিয়া ৩০%
অ্যাঙ্গোলা ১৫%
বলিভিয়া ১৫%
বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%
বতসোয়ানা ১৫%
ব্রাজিল ১০%
ব্রুনেই ২০%
কম্বোডিয়া ১৯%
ক্যামেরুন ১৫%
চাদ ১৫%
কোস্টারিকা ১৫%
কোট দিভোয়ার (আইভরি কোস্ট) ১৫%
কঙ্গো গণপ্রজাতন্ত্রী ১৫%
ইকুয়েডর ১৫%
ইকুয়েটোরিয়াল গিনি ১৫%
ভারত ২৫%
ইন্দোনেশিয়া ১৯%
ইরাক ৩৫%
ইসরায়েল ১৫%
জাপান ১৫%
জর্ডান ১৫%
কাজাখস্তান ২৫%
লাওস ৪০
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০%
ফিজি ১৫%
ঘানা ১৫%
গায়ানা ১৫%
আইসল্যান্ড ১৫%
লেসোথো ১৫%
লিবিয়া ৩০%
লিচটেনস্টেইন ১৫%
মাদাগাস্কার ১৫%
মালাউই ১৫%
মালয়েশিয়া ১৯%
মরিশাস ১৫%
মলদোভা ২৫%
মোজাম্বিক ১৫%
মিয়ানমার (বার্মা) ৪০%
নামিবিয়া ১৫%
নাউরু ১৫%
নিউজিল্যান্ড ১৫%
নিকারাগুয়া ১৮%
নাইজেরিয়া ১৫%
নর্থ মেসেডোনিয়া ১৫%
নরওয়ে ১৫%
পাকিস্তান ১৯%
পাপুয়া নিউগিনি ১৫%
ফিলিপাইন ১৯%
সার্বিয়া ৩৫%
দক্ষিণ আফ্রিকা ৩০%
দক্ষিণ কোরিয়া ১৫%
শ্রীলঙ্কা ২০%
সুইজারল্যান্ড ৩৯%
সিরিয়া ৪১%
তাইওয়ান ২০%
থাইল্যান্ড ১৯%
ত্রিনিদাদ ও টোবাগো ১৫%
তিউনিসিয়া ২৫%
তুরস্ক ১৫%
উগান্ডা ১৫%
যুক্তরাজ্য ১০%
ভানুয়াতু ১৫%
ভেনেজুয়েলা ১৫%
ভিয়েতনাম ২০%
জাম্বিয়া ১৫%
জিম্বাবুয়ে ১৫%
আজ ১ আগস্ট শুক্রবার থেকেই ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কহার কার্যকর হচ্ছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বেশির ভাগ দেশের জন্য এই সিদ্ধান্তের কার্যকারিতা ইতিমধ্যে দুই দফা পেছানো হয়েছে। ২ এপ্রিল ‘স্বাধীনতা দিবস’ থেকে ৯ জুলাই এবং সেখান থেকে আবার ১ আগস্ট পর্যন্ত। খবর এনবিসি নিউজের। ২ এপ্রিল পাল্টা শুল্কহার ঘোষণার দিনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করেন।
এপ্রিল মাসে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ২০০টির বেশি বাণিজ্য চুক্তি করেছেন। তাঁর উপদেষ্টা পিটার নাভারো জানিয়েছিলেন, ‘৯০ দিনে ৯০টি চুক্তি সম্ভব।’ অর্থাৎ ৯ এপ্রিল প্রথমবার যখন পাল্টা শুল্ক স্থগিত করা হয়, তখন ট্রাম্প প্রশাসনের ভাবটা ছিল এ রকম: ৯০ দিনের স্থগিতাদেশের মধ্যে ৯০টি চুক্তি করে ফেলা যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। ১২০ দিনে মাত্র ৮টি চুক্তি হয়েছে, যার একটি আবার তাদের মিত্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে হয়েছে।
এখন পর্যন্ত কেবল আটটি দেশের সঙ্গে চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের। এর মধ্যে ৮ মে যুক্তরাজ্যের সঙ্গে; ২ জুলাই ভিয়েতনামের সঙ্গে; ১৫ জুলাই ইন্দোনেশিয়ার সঙ্গে; ২২ জুলাই ফিলিপাইনের সঙ্গে; ২৩ জুলাই জাপানের সঙ্গে; ২৭ জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এবং ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি হয় যুক্তরাষ্ট্রের। চীনের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি হয়েছে গত ১২ মে, যদিও তাদের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি। আরও চারটি দেশের সঙ্গে জোর আলোচনা চলছে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au