বিনোদন

প্রচারণা ছাড়াই ব্লকবাস্টার ‘সাইয়ারা’, কিভাবে এলো এই সাফল্য?

  • 2:17 pm - August 02, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার

মাত্র ১১ দিন আগে মুক্তি পাওয়া মোহিত সুরি পরিচালিত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ এখন বলিউডে এক অবিশ্বাস্য সাফল্যের নাম। সম্পূর্ণ নতুন দুই মুখ—আহান পাণ্ডে ও আনিত পাড্ডা অভিনীত এই সিনেমাটি প্রচারণাহীনভাবে মুক্তি পেয়েও ইতিমধ্যে বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে। এটিই ২০২৫ সালের সবচেয়ে সফল প্রেমের সিনেমা হয়ে উঠেছে।

এই আয় দিয়ে ‘সাইয়ারা’ টপকে গেছে বলিউডের বেশ কিছু আলোচিত সিনেমাকে—যেমন, ‘কবীর সিং’ (৩৭৯ কোটি রুপি) কিংবা ‘সিতারে জমিন পার’ (২৬৪ কোটি রুপি)। তবে সাফল্যের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে এর অদ্ভুত প্রচারণাহীন মুক্তি।

না ছিল কোনো টিভি সাক্ষাৎকার, না কোনো লাইভ অনুষ্ঠান, না সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরির চেষ্টা—‘সাইয়ারা’ যেন এসেছে নীরবে, কিন্তু বাজিমাত করেছে দারুণভাবে।

এর পেছনে ছিল যশরাজ ফিল্মসের ভিন্নধর্মী পরিকল্পনা। প্রযোজনা সংস্থাটির সিইও অক্ষয় বিদানি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা চাইনি দর্শকরা আগেই রিল দেখে এই দুই নতুন মুখকে বিচার করে ফেলুক। আমাদের ইচ্ছা ছিল, তারা প্রথমবার তাদের দেখুক সিনেমার পর্দায়—পুরো গল্প ও আবেগের সঙ্গে।’

এ ধরনের প্রচারণাহীন রিলিজকে কেউ কেউ ‘ঝুঁকিপূর্ণ’ বললেও এখন এটিই প্রমাণ করেছে—কনটেন্টই রাজা। প্রচারের জন্য বিপুল বাজেট না রেখেও সিনেমা যে ব্লকবাস্টার হতে পারে, ‘সাইয়ারা’ তার সেরা উদাহরণ।

বলিউডে নতুন মুখ নিয়ে এমন লাভজনক রোমান্টিক সিনেমা খুব কমই এসেছে। আর তাই, ‘সাইয়ারা’ এখন শুধু আরেকটি সফল সিনেমা নয়—এটা হয়ে উঠেছে এক নতুন বিপণন ভাবনার সাহসী উদাহরণ।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au