বিনোদন

জার্মান টিকটকার নোয়েল রবিনসন ভারতে আটক

  • 2:23 pm - August 02, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

টিকটকের জনপ্রিয়তায় মাতিয়ে তোলা জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন এবার ভারতের বেঙ্গালুরুতে পড়লেন পুলিশের ঝামেলায়। গত বুধবার শহরের ব্যস্ত রাস্তায় নাচতে নাচতে ভিডিও বানানোর সময় অনুমতি না থাকায় তাকে আটক করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে নাচের একটি দৃশ্য ভিডিও করতে গিয়ে সড়কে বেশ ভিড় জমে যায়। জনসুরক্ষার বিষয়টি মাথায় রেখে বেঙ্গালুরু পুলিশ তাকে প্রায় ১৫ মিনিটের জন্য থানায় নিয়ে যায়। পরে তাকে সতর্ক করে ও জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

নোয়েল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা তাকে গাড়িতে তুলছেন, আর সে সময় তার মাথা গাড়ির দরজার সঙ্গে ধাক্কা খাচ্ছে। পরে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘এই প্রথম পুলিশ স্টেশনে যেতে হলো! একটু ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল হয়তো জেলে পাঠাবে। কিন্তু ভাগ্যক্রমে সব ঠিক আছে। আমি নিরাপদে আছি এবং ভারতকে ভালোবাসি।’

ভক্তদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘বন্ধুরা চিন্তা কোরো না! এমন অভিজ্ঞতা যেকোনো দেশেই হতে পারে। এই ছোট একটা ঘটনার কারণে ভারতের প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না।’

উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগে আরেক জার্মান টিকটকার ইউনেস জারুকে বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ভিডিও ধারণের সময় একই কারণে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল।

২০০১ সালে জন্ম নেওয়া নোয়েল রবিনসনের শিকড় নাইজেরিয়ায় হলেও তিনি বড় হয়েছেন জার্মানিতে, মায়ের কাছে। আফ্রো চুল, হিপ-হপ ও ফ্রি-স্টাইল নাচের মাধ্যমে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তথ্যসূত্র : এনডিটিভি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au