সর্বশেষ

জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সোহান, সাইফ, সৌম্য

  • 4:04 am - August 05, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
প্রাথমিক স্কোয়াড ঘোষণা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ আগস্ট-এশিয়া কাপ এবং নেদারল‌্যান্ডসের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজের জ‌ন‌্য ২৫ জনের প্রিলিমিনারি স্কোয়াড বাছাই করেছেন নির্বাচকরা। সৌম‌্য সরকার, কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসানকে এই স্কোয়াডে রাখা হয়েছে। আগস্টেই তাদের ক‌্যাম্প শুরু হবে। শুরুতে সপ্তাহখানেক ফিটনেস টেস্ট। এরপর স্কিল ট্রেনিংয়ে ঢুকে পড়বেন তারা।

আগামীকাল ক্রিকেটারদের রিপোর্টিং করতে বলা হয়েছে। সেদিন থেকেই শুরু হবে ফিটনেস টেস্ট। ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। এরপর ক্রিকেটাররা ২০ আগস্ট চলে যাবেন সিলেটে। সেখানে নেদারল‌্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবেন লিটনরা। সিরিজ শেষে ক‌্যাম্প করে ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা।

ক্যাম্পের শুরুতে ‘এ’ দলের ৫ ক্রিকেটার থাকতে পারবেন না। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে ৭ আগস্ট উড়াল দেবেন তারা।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একই গ্রুপে। চতুর্থ দল হিসেবে গ্রুপে আছে হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৬ সেপ্টেম্বর।

এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াড:
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম‌্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাসুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফ উদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

এই শাখার আরও খবর

খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ

খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল…

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, কারণ কী?

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। ত্রুটি দুটি কাজে লাগিয়ে…

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au