সর্বশেষ

সিরাজের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অধিনায়ক শুভমান গিল

  • 5:45 am - August 05, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
সিরাজকে অধিনায়কের স্বপ্ন বললেন গিল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ আগস্ট-পঞ্চম টেস্টে ভারতের নাটকীয় ৬ রানের জয়ের পর দলের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শুভমান গিল।

বিশেষ করে সিরাজকে নিয়ে গিল বলেন, সে প্রত্যেকটি বল, প্রত্যেক স্পেলে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে।

সে একজন অধিনায়কের স্বপ্ন।
অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফির পাঁচ ম্যাচের সিরিজ শেষে সিরাজই হলেন সর্বোচ্চ উইকেট শিকারি— ২৩ উইকেট, যিনি আবার সবচেয়ে বেশি ১৮৫.৩ ওভার বল করেছেন সিরিজে কোনো পেসারদের মধ্যে।

গিল বলেন, সিরিজে দুই দলই অসাধারণ খেলেছে। শেষ দিন পর্যন্ত কেউ জানত না ফলাফল কী হবে—এটাই প্রমাণ করে দুই দলই তাদের সেরাটা দিয়েছে।

সিরাজ ও প্রসিদ্ধের মতো বোলার থাকলে অধিনায়কত্ব সহজ হয়ে যায়। আমরা জানতাম, ইংল্যান্ড চাপে আছে এবং আমরা শুধু সেই চাপটা ধরে রাখতে চেয়েছিলাম।

সিরিজের পারফরম্যান্স নিয়েও আত্মতৃপ্ত গিল জানান, ব্যাট হাতে নিজের লক্ষ্য পূরণ করতে পেরে খুশি তিনি। টেস্ট সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান গিলেরই।

এদিকে ম্যাচ শেষে মোহাম্মদ সিরাজ বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে ফোনে গুগল খুলে ‘বিলিভ’ ইমোজি ওয়ালপেপার সেট করি। তখনই নিজেকে বলেছিলাম—আমি এটা দেশের জন্য করে দেখাবো।

এমন সংকল্প নিয়েই মাঠে নামা সিরাজ শেষ দিনে তুলে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট, পুরো সিরিজে শিকার ২৩টি।

এই শাখার আরও খবর

খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ

খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল…

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, কারণ কী?

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। ত্রুটি দুটি কাজে লাগিয়ে…

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au