খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ
খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল…
মেলবোর্ন ৫ আগস্ট-ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ডি সিলভা এক নামেই পরিচিত। শৈল্পিক ফুটবলে মন জয় করেছেন লাখো-কোটি ভক্তের। একইভাবে তার চুলের স্টাইল দিয়েও থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আল হিলাল ছেড়ে সান্তোসে পাড়ি জমানোর পর নিজের চুলে বেশ পরিবর্তন এনেছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে বদলায়নি নেইমারের পায়ের জাদু।
ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকালে মুখোমুখি হয়েছিল নেইমারের ক্লাব সান্তোস ও জুভেন্টুড। এই ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে জিতিয়েছেন নেইমার। ফলে আবারও আলোচনায় এসেছেন তিনি।
জুভেন্টুডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে সান্তোস। ৩৭তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় তারা। তার তিন মিনিট পরই আলভারো ব্যারিয়ালের গোলে দুই গোলের লিড পায় সান্তোস। যদিও প্রথম হাফেই এক গোল শোধ দেয় জুভেন্টুড।
দ্বিতীয় হাফে বেশকিছু সময় এই এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে সান্তোস। ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার।শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।
এদিকে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। শেষ তিন ম্যাচে দুই হারের বিপরীতে আছে একটি ড্র। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে সান্তোস।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au