সর্বশেষ

জাতীয় স্টেডিয়ামে টাইগার ক্রিকেটারদের ফিটনেস পরিক্ষা

  • 9:12 pm - August 10, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
ফিটনেস টেস্টে প্রথম. হয়েছেন পেসার নাহিদ রানা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ আগস্ট-জাতীয় দলের নতুন ফিটনেস পরীক্ষায় কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তবে পেসার নাহিদ রানা দারুণ পারফরম্যান্স করে সবার নজর কেড়েছেন।

মতিঝিলের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিটনেস পরীক্ষায় ১৬০০ মিটার দৌড় ও ৪০ মিটার স্প্রিন্টের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়ন করা হয়। এর আগে ইয়ো-ইয়ো বা বিপ টেস্টে ফিটনেস মাপা হলেও নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারী ১৬০০ মিটার দৌড় শেষ করতে প্রায় আট মিনিট সময় নেন, যা প্রত্যাশার তুলনায় কম। অন্যদিকে নাহিদ রানা ৫ মিনিট ৩১ সেকেন্ডে দৌড় শেষ করে ২২ জনের মধ্যে সেরা হয়েছেন।

প্রথম গ্রুপে দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান মিরাজ (৬ মিনিট ১ সেকেন্ড) এবং তৃতীয় হয়েছেন মুশফিকুর রহিম (৬ মিনিট ১০ সেকেন্ড)। দ্বিতীয় গ্রুপে ১৫ জনের মধ্যে সেরা হয়েছেন তানজিম হাসান সাকিব (৫ মিনিট ৫৩ সেকেন্ড)।

এরপর শাহাদাত হোসেন দীপু (৬ মিনিট) ও পারভেজ হোসেন ইমন (৬ মিনিট ১৩ সেকেন্ড) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন।
২৫ সদস্যের প্রাথমিক ক্যাম্প থেকে ৬ জন খেলোয়াড় ফিটনেস পরীক্ষায় অংশ নেননি। এদের মধ্যে রয়েছেন টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে থাকা নুরুল হাসান সোহান, সাইফ হাসান, আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কনও অংশ নিতে পারেননি।

ফিটনেস ক্যাম্প শেষে আগামী ২০ আগস্ট খেলোয়াড়রা সিলেটে যাবেন স্কিল ট্রেনিং ক্যাম্পের জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের পর দল যাবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে অংশ নিতে।

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au