সর্বশেষ

১ম টি-টুয়েন্টিতে প্রোটিয়াদের উড়িয়ে দিলো অজিরা

  • 3:19 am - August 11, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারালো অস্ট্রেলিয়া। ছবি: সংগ্রহীত

মেলবোর্ন ১১ আগষ্ট-তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। ডারউইনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে একশ’র আগেই ৬ উইকেট হারিয়ে বসে অজিরা। সেখান থেকে একাই দলকে টেনে তোলেন টিম ডেভিড। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৭৮ রানের পুঁজি পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে প্রোটিয়ারা। আর তাতেই ১৭ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি অজিরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৭৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন টিম ডেভিড। ৫২ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। আর তাতেই দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৭৮।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মাথায় এইডেন মারক্রাম এর উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬ বলে ১২ রান করা এই ব্যাটারকে গ্রিনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান জশ হ্যাজেলউড। দলীয় ৪০ রানের মাথায় দ্বিতীয় ব্রেক-থ্রু এনে দেন ম্যাক্সওয়েল। ৯ বলে ১৪ রান প্রিটোরিয়াস সাজঘরে ফেরেন মিচেল ওয়েন এর ক্যাচ হয়ে।

তার একটু পরই সাজঘরের পথ ধরেন ডেওয়াল্ড ব্রেভিস। তাকে ফেরান বেন ডোয়ারশিস। বদলি ফিল্ডার অ্যাবট এর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে ২ রান। ৪৮ রানেই ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। চতুর্থ উইকেট ‍জুটিতে ৭২ রান যোগ করেন ত্রিস্তান স্টাবস ও রিকেলটন। ২৭ বলে ৩৭ রান স্টাবস বিদায় নিলে ভাঙ্গে তাদের জুটি। এরপর জর্জ লিন্ডে, কর্বিন বশ, কেউই জ্বলে উঠতে পারেননি ব্যাট হাতে।

এক প্রান্ত আগলে রেখে ৪৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। শেষ ওভারে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭১ রান। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ১৬১ রানে। স্বাগতিক অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড ও ডোয়ারশিস নেন তিনটি করে উইকেট। দুই উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাদার বলে কিউনা মাফাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ট্রাভিস হেড। ফেরার আগে ৭ বলে ২ রান করেন হেড। পরের ওভারেই সাজঘরে ফেরেন জশ ইংলিশ। জর্জ লিন্ডের বলে পয়েন্টের উপর দিয়ে খেলতে গিয়ে মুথুসামির হাতে ধরা পড়েন তিনি। চতুর্থ ওভারে ফেরেন মিচেল মার্শ। রাবাদার শর্ট ডেলিভারিতে মাফাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ১৩ রান করা এই ওপেনার।

৩০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন টিম ডেভিড ও ক্যামেরুন গ্রিন। ১৩ বরে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন গ্রিন। তাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন লুঙ্গি এনগিদি। বাকিদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলতে থাকেন ডেভিড।

লোয়ার অর্ডার ও টেইলএন্ডার ব্যাটারদের নিয়ে রান বাড়াতে থাকেন টিম ডেভিড। ২৯ বলে তুলে নেন হাফ-সেঞ্চুরি। এরপর এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। ৪ বাউন্ডারি ও ৮ ওভার বাউন্ডারিতে ৫২ বলে ৮৩ রান করেই থামতে হয় তাকে। দক্ষিণ আফ্রিকার হয়ে মাফাকা নিয়েছেন ৪ উইকেট, রাবাদা নিয়েছেন ২ উইকেট।

এই শাখার আরও খবর

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au