সর্বশেষ

ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ

  • 4:37 pm - August 11, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়দের জয় ৫ উইকেটে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ আগস্ট-ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা কমে আসে ৩৫ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান, যা ১০ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা।

পাকিস্তান টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো খেললেও মাঝপথে ছন্দ হারায়। ৩৭ ওভারে ১৭১ রানে অলআউট হয় তারা। ইনিংসের শেষ দিকে হাসান নাওয়াজ ও শাহীন শাহ আফ্রিদির ব্যাটে কিছুটা গতি পায় স্কোরবোর্ড।

সাইম আইয়ুব ২৩ আর আব্দুল্লাহ শফিক ২৬ করলেও ছিলেন ধীরগতির। বাবর আজম শুন্য রানে বোল্ড হন, রিজওয়ান ৩৮ বলে করেন মাত্র ১৬ রান। পুরো ইনিংস জুড়েই ছিল ধীরগতি এবং উইকেট হারানোর গল্প।

ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস দারুণ বোলিং করেন, নেন তিন উইকেট। অভিষেক ম্যাচে বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডসও পান একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরুতে হারায় ওপেনার ব্র্যান্ডন কিং (১) ও এভিন লুইস (৭) এর উইকেট। কেসি কার্টি খেলেন ৪২ বলে ১৬ রানের ধীর ইনিংস। তবে রান তোলার গতি আনেন শেই হোপ (৩২) ও শেরফান রাদারফোর্ড (৪৫)।

এই দুজনের ৫৪ রানের জুটিতেই ম্যাচে ভারসাম্য ফেরায় স্বাগতিকরা। শেষ দিকে রোস্টন চেইজ ও জাস্টিন গ্রেভস মিলে নিশ্চিত করেন জয়। দুজনে গড়েন ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

চেইজ ৪৭ বলে অপরাজিত ৪৯ এবং গ্রেভস ৩১ বলে অপরাজিত ২৬ রান করেন। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে মঙ্গলবার, একই ভেন্যুতে।

২০১৯ সালের পর এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর আগে দুই দলের টি-টোয়েন্টি সিরিজেও ৮ বছরের জয়খরা কাটিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au