সর্বশেষ

মিরপুরের মাঠে সবজি চাষ দেখে হতবাক টনি হেমিং

  • 4:56 pm - August 11, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
হোম অফ ক্রিকেটে পুঁই বাগান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ আগস্ট-গামিনি ডি সিলভা যখন দেশে ফিরতে বিমানবন্দরে ইমিগ্রেশন পার হচ্ছিলেন, সেই মধ্যদুপুরে টনি হেমিং পৌঁছান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। নতুন চুক্তিতে দুই বছরের জন্য দেশের সব জাতীয়-আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে স্পোর্টিং উইকেট প্রস্তুত করা, আন্তর্জাতিক মানের কিউরেটর গড়ে তোলা এবং মাঠকর্মীদের প্রশিক্ষিত করার বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে এসেছেন তিনি।

বিসিবির এ কিউরেটরের প্রথম কাজ হবে মিরপুরের উইকেটের ‘স্লো’ রোগ সারিয়ে স্পোর্টিং করে তোলা। তারই প্রথম পদক্ষেপ হিসেবে গতকাল শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটগুলো ঘুরে ঘুরে দেখেন তিনি। আউটারে জহুরির মতো পিচ নেড়েচেড়ে দেখার সময় তার চোখে পড়ে একটি পুঁইশাকের বাগান।

সেসময় তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রধান মাঠকর্মী রকির কাছে জানতে চান পিচের পাশে শাকের বাগান কেনো? প্রথমে রসিকতা করে জিজ্ঞেস করেন এই বিশেষ শাক কে খায়? পরক্ষণেই শ্লেষের সুরে বলেন, পৃথিবীর আর কোনো স্টেডিয়ামে কি পিচের পাশে সবজির বাগান আছে?

এই প্রশ্ন শোনার পর উপস্থিত সবাইকে চুপসে যেতে দেখা গেছে। বিসিবি একাডেমি মাঠের উত্তর পাশের দেয়াল ঘেঁষে সবজির বাগান করেন মাঠকর্মীরা। ইনডোরের পাশের আউটারে উইকেটের দুই দিকে পুঁই, ঢ্যাঁড়শের গাছ দেখা যায়। গামিনি জিনিসগুলো দেখেও না দেখার ভান করতেন। কারণ মাঠকর্মীদের সঙ্গে ১৫ বছরের সম্পর্ক তার।

শ্রীলঙ্কান এ কিউরেটরের ক্যারিয়ারটাই আসলে ভুলে ভরা। কখনও দেশের আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার করে খবর হয়েছেন। ঢাকার বাসায় ফুটপাতের যৌনকর্মী নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিসিবিতে নালিশ দিয়েছিলেন বাড়ির মালিক। এবাদতের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুঙ্কার ছুড়েছিলেন দুই মাস আগে।

এসব ছাপিয়ে গামিনির বড় ভুল ধরা পড়ে একাডেমি মাঠের গ্রিন শেডে ভুলভাবে উইকেট বানানোয়। সাধারণ শেডের ভাঁজের সঙ্গে সমন্বয় করে ঢাল করা হয়ে থাকে। সেখানে গামিনি উল্টোভাবে মাটি ফেলায় পিচ ব্যবহার করা সম্ভব হয়নি। যে কারণে এই বর্ষা মৌসুমেও গ্রিন শেড কাজে লাগেনি। বৃষ্টি হলেও খোলা মাঠে অনুশীলন করতে হয়েছে। এ কারণে গামিনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো।

এই ভুলের কারণেই গামিনিকে বাদ দেওয়ার জোরালো দাবি ওঠে বোর্ডে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচ টি২০ সিরিজের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনায় পড়েন তিনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে মিরপুর থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন। এই প্রক্রিয়া এগিয়ে নিতেই টনি হেমিংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বোর্ড। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুবুল আনাম উদ্যোগ নিয়ে হেমিংকে নতুনভাবে নিয়োগ দেন।

যেখানে সভাপতি বুলবুলের পূর্ণ সমর্থন ছিলো। কারণ আইসিসিতে চাকরি করার সময় থেকে হেমিংকে চেনেন বুলবুল। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠের উইকেট এই অস্ট্রেলিয়ানের হাতে গড়া। অস্ট্রেলিয়ার পার্থের উইকেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

ক্রিকেট পিচ বানানোর বিশাল অভিজ্ঞতাসম্পন্ন কিউরেটরকে নিয়োগ দেওয়া হলেও গামিনিকে চাকরিচ্যুত করবে না বিসিবি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে ঢাকার বাইরে কোনো ভেন্যুতে কাজ করতে হবে। যদিও গতকাল গুঞ্জন ছিলো গামিনি শ্রীলঙ্কায় ফেরার পর পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিসিবিতে খোঁজ নিয়ে জানা গেছে এ রকম কিছু ঘটেনি।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au