সর্বশেষ

গাড়ির মালিক হয়ে বিপাকে আকাশ দীপ

  • 11:01 pm - August 12, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
এবার বিপাকে আকাশ দীপ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ আগস্ট-ভারতীয় পেসার আকাশ দীপ মাঠে দুর্দান্ত ফর্মে থাকলেও, এবার খবরের শিরোনামে এসেছেন ক্রিকেট নয়, গাড়ি কেনার কারণে। সদ্য কেনা বিলাসবহুল গাড়ি ব্যবহারের দায়ে ভারতের উত্তর প্রদেশের পরিবহন বিভাগ তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। তার বিরুদ্ধে অভিযোগ—হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (এইচএসআরপি) ছাড়াই গাড়িটি রাস্তায় ব্যবহার করেছেন তিনি।

এদিকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ শেষ করেই লখনৌ থেকে কালো রঙের টয়োটা ফর্চুনার কিনেছিলেন আকাশ দীপ। ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে গাড়ির ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘Dream delivered. Keys received. With the ones who matter most’ কিন্তু আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। পরিবহন বিভাগের তদন্তে ধরা পড়ে, গাড়ির রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স এবং এইচএসআরপি লাগানো—কোনোটিই সম্পন্ন হয়নি।

এ ঘটনায় শুধু আকাশ দীপ নন, গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান সানি মোটর্স–কেও এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, ৭ আগস্ট গাড়ির ইনভয়েস ও ৮ আগস্ট ইন্স্যুরেন্স সম্পন্ন হলেও রেজিস্ট্রেশন ছাড়াই গাড়ি হস্তান্তর করা হয়। ডিলারকে ১৪ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, নইলে ট্রেড সার্টিফিকেট বাতিল হবে।

আকাশ দীপকে মোটর ভেহিকলস অ্যাক্ট ১৯৮৮–এর ৩৯, ৪১(৬) ও ২০৭ ধারায় নোটিস দিয়ে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে যতক্ষণ না রেজিস্ট্রেশন, এইচএসআরপি ও তৃতীয় রেজিস্ট্রেশন মার্ক সংযোজন সম্পন্ন হয়। নির্দেশ অমান্য করলে গাড়ি জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহন বিভাগের মতে, সেলিব্রিটি ও জনমান্য ব্যক্তিদের এমন আইন লঙ্ঘন সমাজে ভুল বার্তা দেয়। তাই দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।

তবে মাঠে আকাশ দীপের সাম্প্রতিক পারফরম্যান্সে ভক্তরা গর্বিত। ইংল্যান্ডে তিন টেস্টে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ওভালে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে নজর কাড়েন তিনি। কিন্তু নতুন ফর্চুনারের এই ঝামেলা সাময়িকভাবে তার ব্যক্তিগত আনন্দে ছায়া ফেলেছে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au