সর্বশেষ

আজ শুরু জাতীয় ফুটবল দলের ক্যাম্প

  • 1:05 am - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
দুই মাস বিরতি দিয়ে শুরু হচ্ছে লাল-সবুজদের ক্যাম্প। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ আগস্ট-দীর্ঘ দুই মাস পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ থেকে শুরু হচ্ছে জামাল ভূঁইয়াদের প্রস্তুতি ক্যাম্প।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে এই ক্যাম্প শুরু হবে।
গত ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

সেই হারের পর থেকে মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি লাল-সবুজরা। অবশেষে নতুন চ্যালেঞ্জ সামনে রেখে প্রস্তুতি শুরু করছে হাভিয়ের কাবরেরার দল।
সেপ্টেম্বর মাসে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ তারিখে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপাল বর্তমানে ১৭৬ নম্বরে, আর বাংলাদেশ ১৮৪তম স্থানে।

উভয় দলই এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেই ম্যাচ দুটি খেলবে। প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা আপাতত দলে থাকছেন না। তারা কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগ প্লে-অফ ম্যাচ খেলতে যাওয়ায় ১৫ আগস্টের পর ক্যাম্পে যোগ দেবেন।

৩৬ দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। খেলোয়াড়দের আগেই টিম হোটেলে উঠেছেন তিনি। আগামী বুধবার থেকে মাঠে অনুশীলন শুরু করবে দল।

তবে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী ও ফরোয়ার্ড শমিত সোমকে এই প্রীতি ম্যাচ দুটিতে পাওয়ার সম্ভাবনা কম। যদিও জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, তাদের অন্তর্ভুক্তির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ কাবরেরা।

এদিকে আগামী অক্টোবরেই শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড। বাংলাদেশ সেখানে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ খেলবে—৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে।

এখন পর্যন্ত বাছাইয়ে দুই ম্যাচ খেলে এক পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ, অবস্থান গ্রুপের তৃতীয় স্থানে। হংকং দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au