সর্বশেষ

ব্রেভিসের রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা

  • 3:35 am - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
৪১ বলে সেঞ্চুরি হাঁকালেন ব্রেভিস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ আগস্ট-ডারউইনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড গড়া সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতায় আছে দুদল।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে মাঠে নামেন ব্রেভিস। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে মাত্র ৫৬ বলে খেলেন অপরাজিত ১২৫ রানের বিধ্বংসী ইনিংস, যা সাজানো ছিল ৮ ছক্কা ও ১২ চারে।

এটি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, যা ২০১৫ সালে ফাফ ডু প্লেসির করা ১১৯ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি, মাত্র ২২ বছর ১০৫ দিন বয়সে প্রোটিয়াদের হয়ে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি।
ব্রেভিসের সাথে ১২৬ রানের জুটি গড়েন ট্রিস্টান স্টাবস, যিনি ২২ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত প্রোটিয়ারা ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২১৮ রানের বিশাল সংগ্রহ।

জবাবে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে লড়াই করেন কেবল টিম ডেভিড। তিনি ২৩ বলে ফিফটি করে ৫০ রান তুললেও অন্য প্রান্তে সঙ্গ দিতে পারেননি কেউ। দক্ষিণ আফ্রিকার বোলাররা শুরু থেকে চেপে ধরে উইকেট নিতে থাকেন। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া ১৯.৩ ওভারে গুটিয়ে যায় ১৬৫ রানে। শেষ ১৪ রানের মধ্যে তারা হারায় শেষ ৪ উইকেট।

আগামী শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি, যা শিরোপা নির্ধারণী ম্যাচ হিসেবে মাঠে গড়াবে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au