সর্বশেষ

ভারতে গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

  • 8:42 pm - August 13, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ভারত-বাংলাদেশ সীমান্ত। ফাইল ছবি

মেলবোর্ন, ১৩ আগষ্ট- ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে গণপিটুনিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আকরাম হোসেন (৩০)। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি প্রকাশ হয়। ঘটনাটি সোমবার বিকেলে ঘটে।

নিহত আকরাম হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোছা সরদার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকরাম দীর্ঘদিন ধরে বরিশালে বসবাস করতেন। সোমবার বিকেলে আকরাম ও তার কয়েকজন সহকর্মী অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের অভ্যন্তরে স্থানীয়দের গণপিটুনিতে আকরামের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে বাংলাদেশি বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। বিজিবি নৌকুচি সীমান্ত ফাঁড়ি সূত্র জানায়, বিএসএফ জানিয়েছে, ভারতের রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণ ও ছিনতাই করার চেষ্টা করেন কয়েকজন যুবক। পরে স্থানীয়রা তাদের গণপিটুনি দেন। আকরাম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভারতের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুইজন এখনও চিকিৎসাধীন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন বলেন, “ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার খবর শুনেছি। আকরাম হোসেনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।”

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au