সর্বশেষ

এক সেঞ্চুরিতে ৮০ ধাপ উন্নতি ব্রেভিসের

  • 2:28 am - August 14, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
এগিয়েছেন ব্রেভিস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ আগস্ট-দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরির পর আইসিসি টি–টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দারুণ অগ্রগতি করেছেন। দ্বিতীয় টি–টোয়েন্টিতে মাত্র ৪১ বলে শতক পূর্ণ করা ব্রেভিস দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সে টি–টোয়েন্টি শতকের কীর্তি গড়েন।

জোহানেসবার্গে টসে হেরে প্রথমে ব্যাট করে ব্রেভিসের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ২১৮/৭ রান তোলে প্রোটিয়ারা। ৫৬ বলে অপরাজিত ব্রেভিসের ১২৫ রানের ইনিংসে আসে ১২টি চার ও ৮টি ছক্কা। ফাফ ডু প্লেসির ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে গেলেন তিনি, যা এখন দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। একইসঙ্গে ডেভিড মিলারের পর দ্বিতীয় দ্রুততম (৩৫ বল) সেঞ্চুরির মালিকও হলেন এই ডানহাতি ব্যাটার।

এই ইনিংসের পর আইসিসি টি–টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ব্রেভিস এক লাফে ৮০ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন। রেটিং পয়েন্ট এখন তার ৬১৪। ম্যাচ সেরা নির্বাচিত হয়ে দলের ৫৩ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসের (২২ বলে ৩১) সঙ্গে ৫৭ বলে ১২৬ রানের জুটি গড়েন ব্রেভিস, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জুটি। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডওয়ারশুইস (২/২৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (২/৪৪) দুটি করে উইকেট নেন।

জবাবে অস্ট্রেলিয়া ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়। টিম ডেভিড ২৪ বলে ৫০ রান করে দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ করলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বোশ (৩/২০) ও কুয়েনা মাফাকা (৩/৫৭) তিনটি করে উইকেট নেন।

এই জয়ে সিরিজ ১–১ সমতায় ফেরায় দক্ষিণ আফ্রিকা। এদিকে র‌্যাঙ্কিংয়ে ভারতের তিলক ভার্মা এক ধাপ এগিয়ে ৮০৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন, আর টিম ডেভিড টানা দুটি অর্ধশতকের পর ছয় ধাপ উঠে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au