সর্বশেষ

‘পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস

  • 8:14 am - August 14, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের শান্তি দূত স্টিভ উইটকফ। ছবি: দ্য টাইমস

মেলবোর্ন, ১৪ আগষ্ট- রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।

যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমসের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এই প্রস্তাব কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি দূত স্টিভ উইটকফ ও রুশ কর্মকর্তাদের আলোচনায় ওঠে। উইটকফ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার দায়িত্বেও আছেন এবং তিনি এমন ধারণাকে সমর্থন করেন। মার্কিন কর্মকর্তাদের মতে, এই মডেলে সংবিধান অনুযায়ী ‘গণভোট’ ছাড়া ভূখণ্ড ছাড়ার সাংবিধানিক বাধা এড়িয়ে যেতে পারবে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহুবার জানিয়েছেন, তিনি কোনোভাবেই ভূমি ছাড়তে রাজি নন। তবে আলোচিত ‘অকুপেশন মডেল’কে এই যুদ্ধে বিরতি আনার সম্ভাব্য একটি উপায় হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা অপরিবর্তিত থাকবে—যেভাবে পশ্চিমতীরের সীমানা ৫৮ বছর ধরে অপরিবর্তিত থাকলেও ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়েছে।

শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে হোয়াইট হাউসের কাছে এ বিষয়ে মন্তব্য চাইলে ‘পশ্চিমতীর মডেলের’ প্রসঙ্গ সামনে আসে। এক সূত্র বলেছে, “এটা হবে ঠিক যেভাবে ইসরায়েল পশ্চিমতীর দখল করে রেখেছে—একজন গভর্নর থাকবে, অর্থনীতি রাশিয়ার সঙ্গে যুক্ত হবে, কিন্তু নামটা থাকবে ইউক্রেন। ইউক্রেন কখনো তার সার্বভৌমত্ব ছাড়বে না, কিন্তু বাস্তবে এটি হবে দখল হয়ে যাওয়া অঞ্চল।”

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের পশ্চিমতীর দখলকে অবৈধ ঘোষণা করেছে। তবে যুক্তরাষ্ট্র এই রায় মানে না এবং রাশিয়া আংশিক স্বীকৃতি দেয়। ২০২২ সালের মার্চে একই আদালত রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিলেও রাশিয়া তা মানেনি।

কিছু মার্কিন আলোচক মনে করছেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চলের জন্য এই পরিণতি যুদ্ধের বাস্তব পরিস্থিতি এবং অন্যান্য দেশের রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ানোর প্রবণতাকে প্রতিফলিত করে। এখন শুধু রুশ দখলের সীমানা চূড়ান্ত করাই বাকি। আলাস্কার বৈঠকের আগে পুতিন যতটা সম্ভব দখলকৃত এলাকা বিস্তৃত করতে চাইছেন।

সুত্র: দ্য টাইমস

এই শাখার আরও খবর

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au