সর্বশেষ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

  • 9:05 pm - August 14, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সঙ্গে চুয়াডাঙ্গাগামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট- ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে—রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

হাইওয়ে করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দ্রুত উদ্ধারকাজ শেষ করার পর মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au