বাংলাদেশ

জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেবেন তিন বাহিনী প্রধান

  • 4:45 am - August 16, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট- সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী শনিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে। এই উৎসবের অন্যতম আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা, যা এ বছরও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। লিখিত বক্তব্যে তিনি জানান, শনিবার বিকেল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। শোভাযাত্রাটি প্রতি বছরের মতো একই পথ অতিক্রম করে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

সভায় আয়োজক সংগঠনগুলোর নেতারা বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যয় ঘোষণা হয়েছিল, বর্তমান পরিস্থিতি তা ধারণে ব্যর্থ হচ্ছে। অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, অস্তিত্ব সংকটে পড়েছে। তারা উদ্বেগ প্রকাশ করে জানান, গত কয়েক মাসে সাম্প্রদায়িক হামলার মাত্রা কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। বরং নীরব চাঁদাবাজি নতুন করে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যেখানে হুমকি দেওয়া হচ্ছে নির্ধারিত অর্থ না দিলে বাড়ি-ঘর ও জমি কেড়ে নেওয়া হবে। এছাড়া, হিন্দু শিক্ষকদের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করার ঘটনাও ঘটছে, যা এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। লালমনিরহাট ও রংপুরের গঙ্গাচড়ায় ঘটে যাওয়া ঘটনা এর সাম্প্রতিক উদাহরণ। বক্তারা জানান, কেউ যদি সত্যিই ধর্ম অবমাননা করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে বিচার ও শাস্তি হওয়া উচিত। কিন্তু প্রমাণ ছাড়াই গুজব ছড়িয়ে পাড়া-প্রতিপাড়ায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং নারীদের ওপর নির্যাতন গ্রহণযোগ্য নয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর ঢাকেশ্বরী মন্দিরে এসে বাংলাদেশকে ‘এক পরিবার’ হিসেবে দেখার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে বক্তারা বলেন, বাস্তবে সেই প্রতিশ্রুতি প্রতিফলিত হয়নি। সাম্প্রদায়িক হামলার ঘটনা অস্বীকার এবং সংস্কার কমিশনে সংখ্যালঘু সদস্যের অপ্রতুল অংশগ্রহণ তার প্রমাণ। তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও সব ধরনের বৈষম্যের অবসান নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, “সংখ্যালঘুদের জীবনাচরণ এখন হুমকির মুখে। নারীরা রাস্তায় বের হলে কটূক্তির শিকার হচ্ছেন, প্রতিবাদ করলে আরও নানা হয়রানি ঘটছে। এতে তারা হীনম্মন্যতায় ভুগছেন।”

সভায় আরও বক্তব্য দেন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, উপদেষ্টা কাজল দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au