বিশ্ব

দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে: কিলকিভান অঞ্চলে ৫.৬ মাত্রার ভূমিকম্প

  • 8:00 pm - August 16, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
কুইন্সল্যান্ডের কিলকিভান অঞ্চলে সকাল ৯:৪৯ মিনিটে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প শনাক্ত করে জিওসায়েন্স অস্ট্রেলিয়া। @GeoscienceAus

মেলবোর্ন, ১৬ আগষ্ট- দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে আজ সকাল ৯টা ৫০ মিনিটে শক্তিশালী ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল কিলকিভান অঞ্চলের কাছাকাছি, মারগনের পূর্বদিকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের প্রভাবে ব্রিসবেন থেকে শুরু করে রকহ্যাম্পটন ও নিউ সাউথ ওয়েলসের লিসমোর পর্যন্ত ঘরবাড়ি কেঁপে ওঠে। জিওসায়েন্স অস্ট্রেলিয়ার তথ্যমতে, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩,০০০ এরও বেশি মানুষ ভূমিকম্প অনুভবের রিপোর্ট জমা দিয়েছেন। ক্যাবুলচার থেকে ৬৪৯টি রিপোর্ট, সানশাইন কোস্ট থেকে ৬৩৪টি রিপোর্ট এসেছে। শুধু ব্রিসবেনেই ১,০০০-এর বেশি রিপোর্ট এসেছে।

সানশাইন কোস্ট, মোরেটন বে, টুম্বা, হার্ভে বে ও গোল্ড কোস্টসহ বিভিন্ন অঞ্চলে মানুষ কাঁপন ভূমিকম্প পেয়েছে।

এনার্জি কোম্পানিগুলির তথ্যমতে, সাউথ বারনেট ও ফ্রেজার কোস্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। প্রায় ১১ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরগন এনার্জি জানিয়েছে, জরুরি মেরামতের কাজ চলছে। এছাড়া মারগন এলাকায় টেলিফোন সেবাও বিঘ্নিত হয়েছে, যার ফলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফোন কল গ্রহণ করতে পারেনি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর (Bureau of Meteorology) এক্স পোস্টে নিশ্চিত করেছে—এই ভূমিকম্পের ফলে অস্ট্রেলিয়ার উপকূলে সুনামির কোনো আশঙ্কা নেই।

বিউরো অব মেটিরিওলজি নিশ্চিত করেছে যে, এই ভূমিকম্পে অস্ট্রেলিয়ার উপকূলে সুনামির কোনো আশঙ্কা নেই। যদিও কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি, জরুরি বিভাগ ঘটনাস্থল ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ করছে।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au