সর্বশেষ

নতুন তিন মুখ নিয়ে নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

  • 4:41 am - August 24, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
নিগারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ আগস্ট- আগামী সেপ্টেম্বর-নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসবে এই আসর।

নারী টাইগ্রেসদের ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝেলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপঅর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।

১৭ বছর বয়সী নিশিতা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সুযোগ পেলেন বিশ্বকাপে। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে অভিষেক হয়েছিল তার। রুবিয়া এখনো ওয়ানডে খেলেননি, তবে টি–টোয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সে জায়গা পেলেন তিনি। সাবেক বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক সুমাইয়া একমাত্র ওয়ানডে খেলেছিলেন গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঘরোয়া ও ইমার্জিং দলে দারুণ পারফরম্যান্স করে জায়গা পেলেন তিনি।

বিসিবি নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর বলেন, ‘রুবিয়া কঠোর পরিশ্রম করে জায়গা পেয়েছে। তাকে আমরা রিজার্ভ কিপার ও ব্যাকআপ ওপেনার হিসেবে দেখছি। নিশিতা কম বয়সী হলেও তার পরিপক্বতা দারুণ। বাঁহাতিদের বিপক্ষে তার নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্দান্ত। সুমাইয়া কিছুদিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল। তার টেকনিক, ধৈর্য ও ফিল্ডিং আমাদের টপঅর্ডারে বাড়তি শক্তি যোগাবে।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

বিশ্বকাপের গ্রুপ পর্বের আগে দুটি ওয়ার্ম–আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে ২৫ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাবে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। একদিন বাদে ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

গ্রুপ পর্বে বাংলাদেশ ম্যাচের সুচি:
২ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান (কলম্বো)
৭ অক্টোবর – বাংলাদেশ বনাম ইংল্যান্ড (গৌহাটি)
১০ অক্টোবর – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (গৌহাটি)
১৩ অক্টোবর – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (বিশাখাপত্তনম)
১৬ অক্টোবর – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (বিশাখাপত্তনম)
২০ অক্টোবর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (নাভি মুম্বাই)
২৬ অক্টোবর – বাংলাদেশ বনাম ভারত (নাভি মুম্বাই)

এই শাখার আরও খবর

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au