সর্বশেষ

ম্যানচেস্টার সিটির বিপক্ষে টটেনহ্যামের জয়

  • 5:04 am - August 24, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
সিটিকে ২-০ গোলে হারালো টটেনহ্যাম। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫-জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে টটেনহ্যামের ডাগআউটে বেশ ভালো সময় কাটাচ্ছেন নতুন কোচ থমাস ফ্রাঙ্ক। শুরুটা অবশ্য সুখকর ছিল না উয়েফা সুপার কাপে পিএসজির কাছে হেরে যাত্রা শুরু করেছিলেন তিনি। তবে লিগে নামতেই যেন বদলে গেল দৃশ্যপট। প্রথম ম্যাচে বার্নলেকে উড়িয়ে দিল তার শিষ্যরা, ৩-০ গোলে।

এরপর এল আরও বড় পরীক্ষা। ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে মুখোমুখি স্বাগতিকরা। সেখানেই নিজেদের দাপট দেখাল টটেনহ্যাম। সিটির ডেরায় ২-০ গোলের দারুণ জয় নিয়ে ফিরল তারা। মজার ব্যাপার হলো, এটা সিটির মাঠে টটেনহ্যামের টানা দ্বিতীয় জয়। গত মৌসুমেও তারা এখানে ৪-০ গোলে উড়িয়েছিল পেপ গুয়ার্দিওলার দলকে। সব মিলিয়ে শেষ চার মুখোমুখি লড়াইয়ে সিটির বিপক্ষে টটেনহ্যামের এটি তৃতীয় জয়।

এ জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে টটেনহ্যাম। দুই ম্যাচে দুই জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি, এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট পাওয়া লিভারপুল তিনে, সিটি চার আর নটিংহ্যাম ফরেস্ট পাঁচে অবস্থান করছে।

ম্যাচের শুরুতেই আক্রমণে ধার দেখায় টটেনহ্যাম। ১০ মিনিটে ওমর মারমুশের শট অল্পের জন্য বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তার আরেকটি প্রচেষ্টা দারুণভাবে ফিরিয়ে দেন সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।

অবশেষে ৩৫ মিনিটে জালের দেখা পায় সফরকারীরা। রিচার্লিসনের নিখুঁত পাসে ব্রেনান জনসন এগিয়ে দেন টটেনহ্যামকে। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা। সিটির ডি-বক্সে হুড়োহুড়ির ফাঁক গলে বল পেয়ে যান পালহিনহা, সেখান থেকে নিখুঁত শটে গোল করে নিশ্চিত করেন টটেনহ্যামের জয়ের ভিত্তি।

এই শাখার আরও খবর

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au