সর্বশেষ

এশিয়া কাপ থেকে শান্ত ও নাইম শেখের বাদ পরার ব্যাখা দিলেন প্রধান নির্বাচক

  • 5:10 am - August 24, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ আগস্ট-সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। তাই এশিয়া কাপের দলে তার না থাকাটা স্বাভাবিক বিষয়ই ছিল। তবে নজর কাড়ছে ওপেনার নাঈম শেখকে নিয়ে সিদ্ধান্ত। টানা দুই সিরিজ সুযোগ পাওয়ার পর এবার তাকে রাখা হয়নি দলে।

তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, বাদ পড়লেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এমনটা একেবারেই নয়। মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
শান্ত যখন প্রথম দলে ছিল না, তখনই তার সঙ্গে আমার কথা হয়েছিল। আমরা তাকে স্পষ্ট জানিয়েছি-আমরা কী চাই এবং ফেরার জন্য তাকে কী করতে হবে। আমাদের কারও জন্যই দরজা বন্ধ নয়। যারা আন্তর্জাতিক ক্রিকেটের অন্য ফরম্যাটে খেলছে, তারা আমাদের জন্য সবসময়ই মূল্যবান। নতুন করে জায়গা করে নিতে হলে পারফরম্যান্সই যে মূল চাবিকাঠি, সেটিও মনে করিয়ে দেন লিপু। তার ভাষায়,নতুন ফরম্যাটে প্রতিটি জায়গায় প্রতিযোগিতা থাকে। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পারফরম্যান্সই একমাত্র ভরসা। এনসিএল টি–টোয়েন্টি কিংবা তার চেয়ে উচ্চমানের বিপিএল—এ দুটোই হবে ফেরার সেরা মঞ্চ।

এবার নাঈম শেখ প্রসঙ্গে কথা বলেন লিপু। তিনি জানান, কাউকে বাদ দেওয়ার আগে অনেক দিক বিবেচনা করতে হয়। নাঈম কঠোর পরিশ্রম করেছে, প্রতিশ্রুতিও দেখিয়েছে। আমরা ভেবেছিলাম, সে তার জায়গাটা দখল করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। আন্তর্জাতিক পর্যায়ের চ্যালেঞ্জটা সে পুরোপুরি সামলাতে পারেনি।

তবু হতাশার মাঝেও আশা দেখান প্রধান নির্বাচক। তিনি বলেন,
আমার বিশ্বাস, নাঈম জানে তাকে কীভাবে উন্নতি করতে হবে। আন্তর্জাতিক চ্যালেঞ্জে সফল হতে হলে তাকে আরও ভালো হতে হবে। আর সেই উন্নতির পথে তার পাশে থাকবে ক্রিকেট বোর্ড এবং কোচিং প্যানেল।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au