সর্বশেষ

নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেটের কাছে হার বাংলাদেশ এ দলের

  • 5:13 am - August 24, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
৭ উইকেটে বিশাল ব্যবধানে হার সোহানদের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ আগস্ট-জিশান আলমের ফিফটি ও আফিফের ঝোড়ো ৪৯ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু ম্যাকেঞ্জি হার্ভির অসাধারণ সেঞ্চুরির কাছে সব ম্লান হয়ে গেল।

প্রায় একার প্রচেষ্টায় নিজের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমিকে জেতালেন এই ওপেনার। এই টুর্নামেন্টের গত আসরের ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ ‘এ’।

কিন্তু এবার সেমিফাইনালেই উঠতে পারেনি তারা। জিতলেই সেটি নিশ্চিত হতো না, তবে সান্ত্বনার জয় পেলে কিছুটা স্বস্তি নিয়ে ফিরতে পারতো তারা।
কিন্তু সেটিও হলো না। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান করেছিলেন সোহানরা।

জবাবে ১১ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় স্ট্রাইকার্স অ্যাকাডেমি।
১৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১২.৪ ওভারে দলীয় ১২৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়ান দলটি। ওপেনার হার্ভে শুরু থেকে রান তোলার দায়িত্ব সামলান। আর ৩৫ বলে ৩৫ রান করেন জেক উইন্টার। এরপর ১৯ রান তুলতে আরও দুই উইকেট হারায় তারা। কিন্তু হার্ভিকে থামানো যায়নি। শেষ পর্যন্ত ৫৩ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন হার্ভি। ১৪ বলে ২৫ রান করে শেষ পর্যন্ত ছিলেন হ্যারি মানেন্টি।

বল হাতে বাংলাদেশ ‘এ’ দলের সাইফ হাসান পেয়েছেন ২ উইকেট, তবে মাত্র ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন তিনি।

এর আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে জিশান ও আফিফ ছাড়া বলার মতো রান করেছেন কেবল ইয়াসির আলি (১৫ বলে ২৫ রান)। ৪ উইকেটের তিনটিই নিয়েছেন হান্নো জ্যাকবস।

এই শাখার আরও খবর

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au