বাংলাদেশ

৫ আগস্ট নিয়ে মন্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলুর রহমান

  • 1:17 am - August 25, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে মন্তব্য করার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ফজলুর রহমান জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। শহীদদের আত্মদান নিয়ে তার মন্তব্য দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। এসব বক্তব্যে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অনেকেই মনে করছেন, এগুলো দলের সুনাম ক্ষুণ্ন করার একটি সুপরিকল্পিত চক্রান্ত।

এছাড়া তার বক্তব্য জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলেও অভিযোগ করা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশ’র বেশি নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন ৩০ হাজারেরও বেশি মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্র-জনতার বীরোচিত ভূমিকাকে তিনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন।

সেই কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে জানাতে ফজলুর রহমানকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফজলুর রহমান বলেন, “এখন পর্যন্ত আমি শোকজের কোনো চিঠি পাইনি। আপনাদের কাছ থেকেই শুনছি আমাকে নাকি শোকজ করা হয়েছে।” তিনি আরও বলেন, “চিঠি হাতে পেলে তখন জবাব দেব। এখন পর্যন্ত দল থেকে আমাকে কিছু জানানো হয়নি।”

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au