লিড নিউজ

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না: ফজলুর রহমান

  • 8:57 pm - August 25, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে তিনি কোনো আপস করবেন না। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ৫ আগস্ট নিয়ে “কালো শক্তি ঘটিয়েছে” এমন বক্তব্য তিনি কখনোই দেননি।

সোমবার (২৫ আগস্ট) হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান বলেন, “আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ থেকে জানতে পেরেছি, আমার কিছু বক্তব্যের বিষয়ে দল ব্যাখ্যা চেয়েছে। আমি নির্দিষ্ট সময়ে তার উত্তর দেব। দল আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব।”

তিনি অভিযোগ করেন, সকালে উঠে দেখেন তার বাসার নিচে কয়েকজন জড়ো হয়ে স্লোগান দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছি। আজ আমার বিরুদ্ধে মব জাস্টিস হয়, সেটা দেশের মানুষকেই জিজ্ঞেস করতে চাই। আমারও নিশ্চিন্তে বাঁচার অধিকার আছে, এটা আমার মৌলিক অধিকার। কিন্তু দেখছি সেই অধিকারের ওপরই বাধা তৈরি হচ্ছে। মৃত্যু আমি ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না।”

ফজলুর রহমান আরও বলেন, “আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে কখনো আপস করব না। ৫ আগস্ট নিয়ে আমি যদি এমন কোনো বক্তব্য দিয়ে থাকি, তাহলে আপনারা প্রমাণ দেখান।”

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au