সর্বশেষ

নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, চীন-পাকিস্তানকেও বার্তা

  • 12:02 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
ভারত অগ্নি-৫ নামের একটি শক্তিশালী মধ্য-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৮ আগষ্ট- ভারত অগ্নি-৫ নামের একটি শক্তিশালী মধ্য-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার (২৭ আগস্ট) ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। সরকারি সূত্র জানিয়েছে, পরীক্ষার মাধ্যমে সব ধরনের প্রযুক্তিগত ও কার্যকরী প্যারামিটার যাচাই করা হয়েছে।

অগ্নি-৫ ভারতের নিজস্ব তৈরি একটি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ৫,০০০ কিলোমিটার। ভারতীয় গণমাধ্যমের ভাষ্য, এটি ‘তুরস্ক থেকে চীন পর্যন্ত’ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সরকার পরীক্ষাটিকে রুটিন আখ্যা দিলেও বিশেষজ্ঞদের মতে, এ বার্তা মূলত চীন ও পাকিস্তানের উদ্দেশে। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ককেও ভারতের কৌশলগত হিসাবের মধ্যে ধরা হচ্ছে। বিশেষ করে চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভারতের এই পরীক্ষাকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।

২০১২ সালের পর এটি অগ্নি-৫ এর ১০ম পরীক্ষা এবং গত বছরের মার্চের পর প্রথম। ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ১৭.৫ মিটার, ওজন ৫০ হাজার কেজি এবং এটি এক হাজার কেজির বেশি পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে। প্রতি ঘণ্টায় প্রায় ৩০ হাজার কিলোমিটার বেগে এটি ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম, যা একে বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি করে তোলে।

ভারত সরকার পরীক্ষার সময়কেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগিরই চীনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। সীমান্তে টানটান পরিস্থিতি, বাণিজ্যিক দ্বন্দ্ব ও মার্কিন শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে এই সফরকে দুই দেশের সম্পর্ক উন্নতির ইঙ্গিত হিসেবে দেখা হলেও, সামরিক মহল বলছে ভারত এখনও চীনকেই প্রধান হুমকি মনে করছে।

এর মাত্র এক সপ্তাহ আগে পাকিস্তান তাদের নতুন সেনা রকেট ফোর্স কমান্ড (এআরএফসি) গঠনের ঘোষণা দিয়েছিল। তবে বিশ্লেষকদের মতে, অগ্নি-৫ এর এই পরীক্ষা পাকিস্তানের উদ্দেশ্যে নয়, বরং মূলত চীনের জন্য শক্ত বার্তা। ক্ষেপণাস্ত্রটির পাল্লায় পুরো এশিয়া, চীনের উত্তরাঞ্চল এবং ইউরোপের কিছু অংশও পড়ে।

এই পরীক্ষার মাধ্যমে ভারত তার সামরিক শক্তি, আঞ্চলিক প্রভাব এবং বৈশ্বিক কূটনৈতিক অবস্থান আরও সুদৃঢ় করার ইঙ্গিত দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া ডট কম ও ডেইলি সাবাহ

এই শাখার আরও খবর

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au