সর্বশেষ

চবির সংঘর্ষের পর অভিযানে নামছে যৌথ বাহিনী

  • 11:42 pm - August 31, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংগৃহীত

মেলবোর্ন, ৩১ আগষ্ট- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত ১০টি যৌথ বাহিনীর গাড়ি প্রবেশ করে। সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান নিয়ে অভিযানের প্রস্তুতি নেন।

এর আগে শনিবার রাতে ভাড়া বাসার এক দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন—এমন অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে অন্তত দুই শতাধিক মানুষ আহত হন।

সংঘর্ষের জেরে প্রশাসন রবিবার দুপুর ২টা থেকে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজার থেকে রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই আদেশ জারি করেন।

১৪৪ ধারা অনুযায়ী, ওই এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত, অস্ত্র বহন এবং ৫ জন বা তার বেশি মানুষের একসঙ্গে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

রোববার সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে উপ-উপাচার্য, প্রক্টরসহ দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের অনেককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, স্থানীয় সন্ত্রাসীরা প্রক্টর ও পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেছে। সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “এত শিক্ষার্থী আহত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে স্থানীয়দের দাবি, শিক্ষার্থীরাই আগে হামলা চালিয়েছে এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে।

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au